বাজারে মানুষ কি বলে না বলে তা তোমার চাচা নোট করে অফিসারকে দেয় যা ইসলামের দৃষ্টিতে একটি হারাম কাজ। কেননা এটা গুপ্তচুরি করা আর গুপ্তচুরির ব্যাপারে আল্লাহ তায়ালা বলেনঃ অর্থঃ “এবং গুপ্তচরী করনা ।” (আল-হুজরাত-১২) তাই হে আহমদ তুমি এক নিষিদ্ধ কাজ করছ এবং এ কাজে তুমি অপরকে সাহায্য করছ যা থেকে কুরআন নিষেধ করেছে। তার মনে জাগা একথাগুলো তাকে ভীষন করে তুলল তখন সে তার চাচার দেয়া রিপোর্টটি নদীতে ফেলে দিল এবং ঘরে ফিরে আসল । যখন নিরাপত্তা অফিসারের নিকট রিপোর্ট পৌছতে দেরী হল তখন সে নিজের লোক পাঠাল যে দেখ কেন রিপোটটি অফিসারের নিকট পৌছতে দেরী হল । অফিসারের পাঠানো লোকটি যখন রিপোটারের নিকট পৌছল তখন সে বললঃ যে আমি আমার ভাতিজা আহমদের মাধ্যমে অফিসারের নিকট রিপোর্ট পাঠিয়েছি । একথা শুনে অফিসারের পাঠানো লোকটি বাচ্চার নিকট গেল এবং তাকে জিজ্ঞেস করলঃ তোমার চাচা তোমার মাধ্যমে যে রিপোর্ট অফিসারের নিকট পাঠিয়েছিল তা কোথায়? বাচ্চা উত্তরে বললঃ আমি তো তা নদীতে ফেলে দিয়েছি। একথা শোনা মাত্র অফিসারের পাঠানো লোকটি ভয়ে চিন্লিয়ে উঠে বললঃ কেন? কি কারণে তুমি রিপোর্ট নদীতে নিক্ষেপ করেছ?---- কারণ কি? বাচ্চা উত্তরে বললঃ কেননা গুপ্তচুরি যা ইসলামী শরীয়ত নিষিদ্ধ করেছে। তাই আমি চাই যে, এ হারাম কাজে আমার পক্ষ থেকে কোন প্রকার সহযোগীতা না থাকুক । এ লোকটি বাচ্চার উত্তর শুনে দ্রুত গিয়ে অফিসারকে বললঃ অফিসার বাচ্চা সম্পর্কে শোনার পর বাচ্চার কথাগুলো তার অন্তরে রেখাপাত করল আর সে বলে উঠলঃ এ বাচ্চা এত বড় পরহেযগার----- তাহলে আমাদের কতটুকু পরহেযগার হওয়া দরকার । আমরা কোথায় আছি? এরপর থেকে এ বাচ্চার প্রতি তার গভীর দৃষ্টি ছিল। তার মনে হচ্ছিল যেন সে এঁ বাচ্চাকে নয়; বরং কোন যুবককে দেখতেছে। আপিন কি জানেন এ বাচ্চাটি কে ছিল? 322 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।