অল্প বয়সী বাচ্চার আল্লাহ ভীতি আব্বাসীয় খেলাফতকালে শাইবান বংশের এক লোক বাদশাহর নিকট একান্ত গোপন তথ্য প্রচারের কাজ করত, তার দায়িত্ব ছিল এই যে, সে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারে গিয়ে ঘুরাফেরা করত, আর সেখানে মানুষ যে সমস্ত কথা কানা-খোষা করত সে তার রিপোর্ট তৈরি করে সীল মোহর দিয়ে তার অফিসারের নিকট পেশ করত । অতঃপর এঁ অফিসার রিপোর্ট সাজিয়ে বাদশাহর নিকট পেশ করত! আর তা এজন্য করা হত যে, রাজ্যের মধ্যে যেন নিরাপত্তা বজায় থাকে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারে। একদিন রিপোর্টার কোন বিশেষ কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় বাজারে গিয়ে রিপোর্ট তৈরি করতে পারে নাই । পরে মানুষের কাছে বাজারের ব্যাপারে যা কিছু শুনেছে তা রিপোর্ট আকারে লিখল এবং তার উপর সীল মোহর মেরে দিল। অতঃপর নিজের অল্প বয়সী ভাতিজাকে ডাকল যার নাম ছিল আহমদ তাকে বললঃ হে আহমদ! তুমি কি এ অফিসারের অফিস চিন যে প্রতিদিন আমার কাছ থেকে রিপোর্ট নেয়? বাচ্চা উত্তরে বললঃ হ্যা, আমি চিনি । চাচা বললঃ আমার এ রিপোর্টটি আজ তুমি নিয়ে গিয়ে অফিসারকে দিয়ে আস । আমি তাতে সীল মোহর করে দিয়েছি। আর অফিসারকে বলবা যে, আমার চাচা হঠাৎ কোন কাজে ব্যস্ত হয়ে গেছে তাই আজ সে আসতে পারে নাই, আর সে এই রিপোর্ট আমাকে দিয়ে পাঠিয়েছে। চলতে লাগল । রিপোর্টটি অফিসারের নিকট পৌছানোর পূর্বে তার স্মরণ হল যে, তার চাচা রিপোর্ট ফর্মে তারিখ দেয় নাই । তাই সে নিজেই সেখানে তারিখ লিখে দিল । এখন এ বাচ্চা সামনের দিকে চলতে লাগল । পথিমধ্যে নদীর মাঝে একটি পুল পরল । হঠাৎ করে বাচ্চার মাথায় জাগল যে, হে আহমদ! যদিও তুমি ছোট মানুষ; কিন্তু তুমি ভাল করেই জান যে, ইসলামের দৃষ্টিতে তোমার একাজটি কেমন? [| [i kh www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।