আবু তালেব বললঃ সে যখন তার মায়ের পেটে ছিল তখনই তার পিতার ইন্তেকাল হয়ে গেছে। পাদরী বুহাইরা বললঃ তুমি সত্য বলেছঃ তুমি তোমার ভাতিজাকে নিয়ে সুযোগ পাওয়া মাত্রই স্বদেশে ফিরে যাও এবং ইহুদীদের থেকে সতর্ক থাক । অর্থঃ আল্লাহর কসম! ইহুদীরা যদি এ বাচ্চাকে দেখে, আর তার মধ্যে আমি যে নবুওয়তের নিদর্শন লক্ষ্য করেছি তা যদি তারা ও লক্ষ্য করতে পারে, তখন তারা তার সাথে খারাপ আচরণ করবে এবং অত্যাচার করবে। কেননা তোমার এই বাচ্চার ভবিষ্যত উজ্জ্বল । তাই তুমি তাকে খুব দ্রুত দেশে নিয়ে চলে যাও । আবু তালেব বুহাইরা রাহেবের মুখে একথা শুনে শামদেশে ব্যবসা চলাকালে সুযোগ আসা মাত্রই স্বদেশে ফিরে আসল এবং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি TE OS SNA RTE ওয়াসাল্লাম) বয়স ছিল প্রায় ১২ বছর ।' | তথ্যসূত্রঃ সিরাত ইবনে হিশাম (১/১৮১) দালায়েলুন নবুওয়্যাহ, বায়হাকী (২/২৭- ২৯) মুস্তাদরাক হাকেম (৩/৬১৫) আল্লামা নাসের উদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) এ ঘটনাকে সত্যায়ন করেছেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।