আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

Ee অপারগ হয়ে গেলাম, ভাবলাম যে, ঠিক আছে রাতে ভিক্ষা করব, রাতে বের হলাম; কিন্তু কি করে ভিক্ষা করতে হয় তাও জানা ছিল না । চেহারা সুরত এবং পোশাক পরিচ্ছদ ফকীরেরই ছিল; কিন্তু কেহই আমার প্রতি অনুগ্রহ পরায়ণ হয় নাই । এদিকে রাত গভীর হচ্ছিল, রাস্তায় কিছু কিছু লোক তখনও চলাচল করছিল, হঠাৎ করে আমি পুলিশের দৃষ্টিতে পরে গেলাম । তারা আমাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করল । আমি ভিন দেশী হওয়ায় তাদের সন্দেহ আরো গভীর হল তাই পুলিশ আমাকে মারতে শুরু করল । আমি খুব চিল্পাতে লাগলাম; কিন্তু পুলিশকে কে বাধা দিবে। হঠাৎ আমি উচ্চস্বরে চিল্পাতে শুরু করলাম এবং বললাম যে আমাকে ছেড়ে দাও। আমি তোমাদেরকে সব কথা সত্য সত্য বলব । পুলিশরা বললঃ বল! আমি তখন তাদেরকে বাগদাদ থেকে মিশর আসর ঘটনা শোনালাম ৷ যে আমি এভাবে স্বপ্নে দেখেছি এবং এর উপর আমল করে এখানে এসে পৌছেছি; কিন্তু এখানেও কিছু পেলাম না । পুলিশ অফিসার বললঃ আমি তোমার চেয়ে বড় আহমক কখনও দেখি নাই । আল্লাহর কসম! আমি অমুক বছর স্বপ্নে দেখেছিলাম যে এক ব্যক্তি আমাকে বলছেঃ বাগদাদের অমুক রাস্তার অমুক মহল্লায় এক ব্যক্তির বাড়ি আছে------- পুলিশ অফিসার আমার বাড়ির কথা এবং আমার নাম বলল------ এ ঘরের মধ্যে একটি বাগিচা আছে যেখানে একটি বরই গাছ আছে । বাস্তবেই আমার বাড়িতে একটি বাগিচা ছিল এবং সেখানে একটি বরই গাছ ছিল। এ বরই গাছের নিচে তেত্রিশ হাজার দীনার পুতে রাখা আছে। তুমি গিয়ে তা নিয়ে আস। আমি এ স্বপ্নের প্রতি মোটেও কর্ণপাত করি নাই । না এব্যাপারে কোন চিন্তা-ভাবনা করেছি; কিন্তু হে আহমক! তুমি কত বড় গাধা যে, একটি স্বপ্নের উপর ভিত্তি করে নিজের দেশ ছেড়ে মিশর চলে এসেছ? আমি তাকে মোটেও বলি নাই যে, বাড়ি এবং বরই গাছের স্বপ্ন তুমি দেখেছ তা আমারই বাড়ি । আমি তার কথা স্মরণ রাখলাম, আমাকে দেখে তার মায়া হল, তাই সে আমাকে ছেড়ে ছিল। পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে আমি সোজা এক মসজিদে গিয়ে উঠলাম ৷ ওখানে রাত কাটিয়ে প্রভাতে উঠে স্বদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম । আশ্চর্যজনকভাবে ওখান থেকে এক কাফেলা বাগদাদে যাচ্ছিল, আমি তাদের সাথে মিলিত হলাম । পথিমধ্যে আমি কাফেলার লোকদের খেদমত করে করে বাগদাদে পৌছে গেলাম, বাড়িতে পৌছে আমি মিশরী পুলিশের স্বপ্নকে বাস্তবে পেলাম । 312 Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।