আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

স্বপ্নের ভিত্তিতে কাজী আবু উমর মুহাম্মাদ বিন ইউসুফ বলেনঃ আমাদের প্রতিবেশীদের মধ্যে এক লোক ছিল যার ব্যাপারে একটি ঘটনা খুব প্রসিদ্ধ ছিল, দুঃখ দুর্দশায় দীর্ঘদিন অতিবাহিত করার পর সম্পদ তার পদনত হয়েছে। এখন সে আরাম আয়েশ পূর্ণ জীবন-যাপন করছে। আমি একদা তাকে লোক মুখে প্রসিদ্ধ ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন এ যুবক তার জীবনী আমাকে এভাবে শোনাল। আমি পৈতৃক সূত্রে অনেক ধন-সম্পদ পেয়েছিলাম এবং আমি তা বেহিসাব খরচ করতে থাকলাম, অল্প দিনের মধ্যেই সমস্ত সম্পদ নিঃশেষ হয়ে গেল । অবস্থা এমন হল যে, আমার ঘরের দরজার সাথে ঘরের ছাদ ও বিক্রি করে দিলাম । পরে আমার হাতে তেমন কিছু আর অবশিষ্ট ছিল না যা আমি বিক্রি করে জীবন চালাব। না এমন কোন কৌশল অবলম্বন করতে পারলাম যার মাধ্যমে সম্পদ সঞ্চয় করা যায় । দীর্ঘদিন পর্যন্ত আমার মা সুতা কেটে কেটে আমার জন্য রুটির ব্যবস্থা করত ৷ আমি যুবক ছিলাম বেকারত্বের কারণে আমি খুব কোনঠাসা হয়ে ছিলাম । একদিন আমি এক আজব স্বপ্ন দেখলাম যে এক ব্যক্তি আমাকে পরামর্শ দিচ্ছে যে, তুমি মিশর যাচ্ছ না কেন? সেখানে গিয়ে তোমার ভাগ্য পরীক্ষা করে দেখ। হতে পারে যে সেখানে তোমার জন্য রিযিকের দরজা খুলে যাবে। সকালে উঠে আমি স্বপ্নের ব্যাপারে চিন্তা করলাম এবং তাকে গায়েবী পরামর্শ মনে করে মিশর যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম । আমি আমার কাছে কোন পর্নিচয় পত্র থাকা ভাল মনে করলাম । যার মাধ্যমে এ অপরিচিত স্থানে আমি পরিচিত হতে পারব। তাই আমি কাজী আবু উমর এর নিকট গেলাম এবং তাকে স্বীয় পিতার বন্ধুত্বের পরিচয় তুলে ধরলাম আর বললাম যে, মিশরের কাজীর নিকট আমার জন্য একটি পত্র লিখুন যার মাধ্যমে আমি মিশর পৌছতে পারব । মিশর পৌছে আমি পরিচয় পত্রটি প্রশাসনকে দেখালাম; কিন্তু এতে কোন ফায়দা হল না। কেউ আমাকে পরওয়া করল না। আমি অত্যন্ত পেরেশান হলাম, তার উপর এ দীর্ঘ সফর এরপরও কোন ফায়দা হল না। এ থেকে নিজের দেশ কতই না উত্তম ছিল, এখানে তো ভিক্ষার পরিস্থিতি দেখা দিয়েছে। সময় খুব দ্রুত কেটে যাচ্ছিল, আমার সাথে যতটুকু সম্বল ছিল তাও শেষ হয়ে যাচ্ছিল । ভিক্ষা করার পরিস্থিতি দেখা দিল, আমি ভাবলাম যে, আচ্ছা ভিক্ষা চাইতে শুরু করি; কিন্ত একাজে মন চাচ্ছিল না। এদিকে পেটের ক্ষুধা ভীষণ ছিল । আমি Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।