উমর গাইমূর উত্তর নাইজেরিয়ার কানঙ্গু প্রদেশের মুউব গ্রামের অধিবাসী ছিল। যে খ্রিস্টান ধর্মের বক্তা ও বড় পাদরী ছিল। অধিকাংশ সময় কোরআন কারীম এবং দ্বীন ইসলামের সাথে ঠাট্টা করত একদা সে কিছু খিস্টানদের সাথে বক্ততা করছিল, সে তার বক্তৃতার সময় বললঃ যদি কোরআন ও দ্বীন ইসলাম সত্য হয় তাহলে আমি আল্লাহর নিকট দুআ করি যেন জীবিত অবস্থায় তিনি আমাকে ঘরে ফিরিয়ে না নেয় । একথা সে গির্জার মধ্যে বক্তৃতা করার সময় বলেছিল। আল্লাহর ফায়সালা তার ব্যাপারে এই ছিল যে সে একাকী গীর্জা থেকে বের হল, তার ঘরের সামনে রাস্তায় ছোট একটি পানির নালা ছিল, যখন সে নালা পার হতে চাইল তখন তার পা পিছলে গেল আর সে পরে গিয়ে ওখানেই মারা গেল । পরের দিন ওখানে অন্য আরেক ব্যক্তির ও মৃত্যু হল, সে এ নালা থেকে পাদরীর লাশ বের করার জন্য চেষ্টা করতে ছিল। লোকেরা বিশ্বাসই করতে পারছিল না যে, আসলেই পাদরী মৃত্যুবরণ করেছে। তাদের ধারণা ছিল যে, সে বেহুশ হয়ে আছে তাই তারা তাকে এক হাসপাতালে নিয়ে গেল । ডাক্তাররা বললঃ সে মৃত্যুবরণ করেছে, তখন তারা তাকে অন্য এক হাসপাতালে নিয়ে গেল সেখানে প্রথম হাসপাতালের রিপোর্টকেই তারা সত্যায়ন করল; কিন্তু খিস্টাদের বিশ্বাস হচ্ছিল না তখন তারা তাকে খ্রিস্টান মিশনারী হাসপাতালে নিয়ে গেল সেখানেও পাদরীকে মৃত্যু বলে ঘোষণা করা হল । তখন তারা তা বিশ্বাস করল এবং তাকে খ্রিস্টান কবরস্থানে দাফন করা হল । উমর গাইমূর নামী এই পাদ্রী প্রথমে খ্রিস্টান ছিল পরে সে ইসলাম গ্রহণ করে মুসলমানদের মাঝে জীবন কাটাতে লাগল । মুসলমানরা তার সাথে এবং সে মুসলমানদের সাথে লেন-দেন করত । সে ইসলামী শিক্ষা-দীক্ষা গ্রহণ করল, কুরআন শিখেছে এবং ইসলামের ইতিহাস চর্চা করেছে। মুসলমানদের মাঝে দীর্ঘদিন থাকার পর শয়তান তার উপর চড়ে বসল তাই সে মুরতাদ হয়ে দ্বিতীয়বার খ্রিস্টান হয়ে গেল এবং গীর্জায় গিয়ে গিয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে লোকদেরকে ক্ষেপিয়ে তুলতে লাগল । উযৃছততণে তত লাদ হং OLE FT pa YES f: tj ye Ey 3 BH 309 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।