এ পাপিষ্ট আমার চোখের সামনে তার পাপের শাস্তি পেয়ে গেল; কিন্তু এরপরও আমি আমার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিলাম । কেননা আমরা যে স্থানে আছি বনু কম লোকই এই স্থান দিয়ে অতিক্রম করে। তাই আমি ভেবেছিলাম যে, কে আমার হাত পা খুলে দিবে? কে আমাকে এই বিপদ থেকে মুক্ত করবে? সব শেষে আমি আন্লাহকে ডাকতে থাকলাম, আমি আল্লাহর নিকট দু'আ করলাম যে হে আল্লাহ! আমার নিকট কাউকে পাঠিয়ে দাও যে, তোমার এ বিপদগ্রস্ত বান্দাকে এ বিপদ থেকে উদ্ধার করবে। আমি সর্বদাই এ দু‘আই করতেছিলাম। আমি অত্যাচারীত ছিলাম । আর অত্যাচারিতের দুআ আল্লাহ অবশ্যই কবুল করেন। আর এ কারণেই আল্লাহ তোমাদেরকে আমার নিকট পাঠিয়েছে এবং তোমরা আমার জীবন রক্ষা করেছ। আমাকে বল যে, কি কারণে তোমরা এ জনমানবহীন স্থানে আসতে বাধ্য হয়েছ? কাফেলার লোকেরা তাকে বললঃ তোমার নিকট আসতে যে জিনিস আমাদেরকে বাধ্য করেছে, তা হল এই মাছ যা পানি থেকে আমাদের নৌকায় এসে পরেছিল। আমরা এই মাছ ভুনা করার জন্য এখানে এসে পৌছেছি। অত্যাচারিত ব্যক্তি কাফেলার লোকদের কথা শুনে বড় আশ্চর্য হল এবং বলতে লাগল নিঃসন্দেহে আল্লাহ তায়ালা এ মাছকে তোমাদের নৌকায় পাঠিয়ে দিয়েছে। যাতে তোমরা এই জনমানবহীন স্থানে আস এবং আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর । আমি অত্যন্ত ক্লান্ত তাই আমাকে দয়া করে তোমরা নিকটবর্তা কোন শহরে নিয়ে চল । মাছ ভুনা করে খাওয়ার কথা কাফেলার লোকেরা প্রায় ভুলেই গিয়েছিল যখন তারা অত্যাচারিতকে তার মালামাল সহ নৌকায় উঠাতে গেল তখন দেখল যে মাছ নৌকা থেকে নদীতে চলে গেছে। কাফেলার লোকদের দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে, আল্লাহ মাছকে নৌকায় এজন্যই পাঠিয়েছে যে, তা এ অত্যাচারিতের জীবন রক্ষার কারণ হয়। এভাবে যখন আল্লাহ তায়ালা কিছু চান তখন তার জন্য কারণের ব্যবস্থা করে দেন। (বোখারী) মুসলিমে নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণিত হয়েছেঃ A LM Ba ps, = J Ee [f- “2 - 9 =| | j LS a) ন h i ied eH 2o- Or wt ts _ i (ol> Bl ns ES অত্যাচারিতের বদ দুআ থেকে দূরে থাক। কেননা মজলুমের বদ দুআ এবং আল্লাহর মাঝে কোন বাধা থাকেনা। ET Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।