আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

হাত পা বাধা ছিল এবং তার মুখে কাপড় দিয়ে ভরে দেয়া হয়েছিল । যার ফলে সে কিছু বলতে ও চিন্তাতে অপারগ ছিল। এ ভীতিকর দৃশ্য দেখে আমাদের উপর ভয় চেপে গেল । আমরা দ্রুত সামনে গিয়ে এ ব্যক্তির বাধন খুলে তার মুখ থেকে কাপড় বের করে দিলাম ৷ সে অত্যন্ত ভীতিকর এবং আশাহীন অবস্থায় ছিল । বাধন থেকে মুক্তির পর সে বললঃ দয়া করে আমাকে প্রথমে একটু পানি পান করাও । আমরা তাকে পানি পান করালাম । পানি পান করার পর নিজেই বলতে লাগল যে, আমি এবং এ মৃত ব্যক্তি একই কাফেলার সাথে ছিলাম যা মোসেল থেকে ব্যবসার উদ্দেশ্যে বাগদাদ যাচ্ছিল । এ নিহত চিন্তা করল যে আমার নিকট অনেক মাল আছে, তাই সে আমার সাথে বন্ধুত্ব করল এবং যথেষ্ট আন্তরিকতা প্রকাশ করল, আমরা কাছাকাছি থাকতে ছিলাম ৷ খুব কমই সে আমাকে ছেড়ে থাকত । আমারও তার উপর যথেষ্ট ভরসা ছিল। কাফেলা গন্তব্য স্থলে যাচ্ছিল; কিন্তু আরাম করে নেয়ার উদ্দেশ্যে এ তীরে তাৰু ফেলল । রাতের শেষ ভাগে কাফেলা পুনরায় রওয়ানা হয়ে গেল; কিন্তু আমি শুয়ে ছিলাম । তাই কাফেলা রওয়ানা হওয়ার কথা আমি বুঝতে পারি নাই । কাফেলা রওয়ানা হওয়ার পর নিহত ব্যক্তি আমার ঘুমের সুযোগে অন্যায়ভাবে আমাকে রশি দিয়ে বেধে নেয়। যেমন তোমরা আমাকে দেখছ, আর সে আমার মুখে কাপড় ভরে দিয়েছে যাতে আমি আওয়াজ না করতে পারি। সে আমার সমস্ত সম্পদ ছিনিয়ে নিয়েছে এবং আমাকে মাটিতে ফেলে দিয়ে আমাকে কতল করার উদ্দেশ্যে আমার বুকের উপর বসে বলছেঃ Kk ‘ | i ত ee od —- Le ES OD we bh ‘ A ! চহ « 1 Ned vit we id dl et i লা | PEAS SE En BE ~~ ১ তা ee" ১ যদি তোমাকে জীবিত ছেড়ে দেই তাহলে পরে তুমি আমার ক্ষতি করবে, তাই আমি অবশ্যই তোমাকে কতল করব! এই নিহত ব্যক্তির বেল্টের সাথে এই ধারালো চাকু ছিল। যা মাটিতে পরে আছে, যা তোমরা দেখছ। সে আমাকে কতল করার জন্য কোমরের বেল্ট থেকে চাকু বের করে; কিন্তু চাকু সেখানে ফেসে গেল, ফলে সে তা বের করতে পারে নাই৷ সে তা বের করার জন্য চেষ্টা করল যখন সে তার প্রচেষ্টায় নিষ্ফল হল, তখন সে সর্বশক্তি প্রয়োগ করল চাকু বের করতে কিন্তু চাকুর ধারালো সাইড উপরের দিকে ছিল, সে শক্তি প্রয়োগ করে চাকু বের করতে চাইল তখন চাকু গিয়ে তার গর্দানে লেগে গিয়ে তার চামড়ার সাথে মাংস কেটে তার সাহারগ কেটে দিল । সাহারগ কাটামাত্র রক্তের ফোয়ারা প্রবাহিত হয়ে গেল এবং যখন শক্তিধরের পক্ষ থেকে ফায়সালা চলে আসল তখন সে মৃত অবস্থায় মাটিতে লুটিয়ে পরল । 307 Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।