ঘটনা সমূহের ঘটক স্বীয় আবাস ভূমি মোসেল থেকে সুররামান রায়া নামক স্থানে যাচ্ছিলাম । দাজলা নদীতে কিছু নৌকা ছিল যা পয়সার বিনিময়ে মানুষ ও মালামাল মোসেল থেকে সুররামান রায়া পর্যন্ত পারাপার করত আমিও একটি নৌকায় আরোহণ করলাম । নৌকা আমাদেরকে নিয়ে সুররামান রায়ার দিকে চলতে শুরু করল, নৌকায় মালামাল ব্যতীত আমরা পাঁচ ব্যক্তি যাত্রী হিসেবে ছিলাম । আবহাওয়া খুব সুন্দর ছিল। আকাশ খুব পরিচ্ছন্ন ছিল। দাজলা নদীও ছিল শাস্ত। নৌকা অত্যন্ত আনন্দময়ভাবে সুন্দর আওয়াজে বয়ে চলছিল। আর দ্রুত এগোচ্ছিল। গন্তব্য স্থলের দিকে যাত্রীদের অধিকাংশই তন্দ্ৰচ্ছন্ন ছিল; কিন্তু আমি দাজলা নদীর উভয় তীরের সৌন্দর্যের অবলোকন করতে মত্ত ছিলাম । হঠাৎ করে আমার দৃষ্টি পরল পানির মধ্যে একটি বড় মাছের প্রতি ৷ যা লাফ দিয়ে নৌকায় এসে পরল । আমি ছুটে গিয়ে মাছটি ধরে ফেললাম, যাতে করে তা দ্বিতীয়বার পানিতে না চলে যায় । মাছ ধরার জন্য আমার ছোটা ছুটিতে নৌকা একটু নড়ে উঠল ফলে মানুষের ঘুম ভেঙ্গে গেল । ঘুম থেকে উঠে যখন তারা সামনে মাছ দেখতে পেল, তখন এক ব্যক্তি বললঃ এই মাছ আল্লাহ তায়ালা আমাদের জন্য পাঠিয়েছেন, তাই আমরা সামনে Nil S inhi dae rr Slggrteee agile yun pina আমাদের সকলকে তৃপ্ত করতে পারবে । তাদের রায় আমার পছন্দ হল, নৌকার মাঝিও এতে সম্মতি দিল এবং তীরের দিকে নৌকা ঘুরিয়ে দিল । আমরা তীরে অবতরণ করে ঘন গাছ বিশিষ্ট এক স্থানে নামলাম যাতে লাকড়ি জমা করে মাছ ভুনা করা যায় । আমরা যখন ঘন বৃক্ষ বিশিষ্ট স্থানে প্রবেশ করলাম তখন একটি ভীতিকর দৃশ্য আমাদের শরীরের পশম খাড়া করে দিয়েছিল । আর তাহল একটি মৃতদেহ মাটিতে bat Mle on ett en eh ddl | এছ ঘটনাটি হৰে মুলাকান আর কিতা দতাবাকাড়ল আওলিয়া” নামক বইয়ের ১৮০ নং পৃষ্ঠায় বর্ণনা করেছেন। যা দারুল মা'রেফা থেকে প্রকাশিত হয়েছে। ইবনে মুলাক্কান বলেন এ ঘটনাটি ইবনে আসাকের স্বীয় ইতিহাস গ্রন্থে আলী বিন হারব থেকে বর্ণনা করেছেন। 306 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।