তৃতীয় বোকা দুই ব্যক্তি একসাথে কোথাও সফরে বের হয়েছে। তারা পায়ে হেটে সফর করছিল, তাদের একজন অপরজনকে বললঃ ভাল হয়েছে, আমরা একসাথে সফর করব । এক সাথে সফর আরামদায়ক । কিছুদূর যাওয়ার পর একে অপরকে বলতে লাগল যে, আমরা কিছু পরামর্শ করি। প্রথমজন বললঃ আমার মন চায় যে, আমার কাছে বকরীর পাল থাকুক আর আমি তার দুধপান করি, গোশত খাই এবং তার চামড়া বিক্রি করে উপকৃত হই ৷ দ্বিতীয়জন বললঃ আমারও একটি বাসনা আছে, প্রথমজন বললঃ বল! কি তা? সে বললঃ আমার মন চায় যে আমার কাছে একটি বাঘ থাকুক যাকে আমি তোমার বকরীর পালের উপর ছেড়ে দিব আর সে তোমার বকরীসমূহ খেয়ে শেষ করে ফেলবে । একথা শুনে প্রথমজন খুব রাগান্বিত হল, সে বললঃ তোমার ক্ষতি হোক! এই কি প্রতিবেশির অধিকার, আমরা এক সাথে চলছি, তুমি ভাল সাথী, অথচ তোমার এমন বোকামী চিন্তা? তারা উভয়ে ঝগড়া করতে থাকল, একজন বললঃ তুমি আহমক, দ্বিতীয় জন বললঃ তুমিও বড় আহকম ৷ এভাবে এদের মাঝে ঝগড়া এত বৃদ্ধি পেতে থাকল যে, অপরের জামার কলার ধরে ফেলল । শেষে তারা একথার উপর একমত হল যে, সর্বপ্রথম যে ব্যক্তি এখানে আসবে তার কাছ থেকে আমরা সিদ্ধান্ত নিব। ইতিমধ্যে এক বৃদ্ধ ব্যক্তিকে দেখা গেল যে, সে তার গাধার পিঠে করে দুই পাত্রের মধ্যে মধু বহন করে নিয়ে আসছিল। তারা উভয়ে তার নিকট তাদের সমস্যা পেশ করল । এদের উভয়ের কথা শোনে সে মধুর দুই পাত্র গাধার পিঠ থেকে নামিয়ে তা মাটিতে ভাসিয়ে দিল এবং বললঃ আল্লাহ এভাবে আমার রক্ত ভাসিয়ে দিক যদি তোমরা উভয়ে বোকা না হও! [2 [> an Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।