পঁচিশ বছর বয়স্ক এক যুবক ধুমপানে অভ্যস্ত হয়ে গিয়েছে। একদিন সে অসুস্থ হয়ে গেল এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হল । কিছুদিন পর্যন্ত আধুনিক যন্ত্রপাতির সাহায্যে রোগ নিরূপণ করা শুরু হল । যুবকের চিকিৎসায় নিযুক্ত ডাক্তারগণ রোগীকে এই নির্দেশ দিল যে, ধুমপান ত্যাগ কর। কেননা তার রোগের মূল কারণ ধুমপান । এমন কি ডাক্তারগণ যুবকের গার্জিয়ানদেরকে এই নির্দেশ দিল যে, তাকে দেখতে আসা লোকদের প্রতি কড়া দৃষ্টি রাখবে যেন চুপে চুপে কেউ তাকে সিগারেট না দিয়ে যায় । কিন্তু সে ডাক্তারের নির্দেশ পালন করার পরিবর্তে সুস্থ হওয়ার পর ধুমপান শুরু করে দিল। একদিন এ যুবক হঠাৎ ঘর থেকে নিখৌজ হয়ে গেল । আত্মীয়রা তাকে খুঁজে খুঁজে পায়খানায় গিয়ে পেল, সে তখন ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল আর তখনও ধুমপান করছিল । এ দুঃখজনক খটনাটি আমরা এজন্যই বর্ণনা করলাম যেন প্রত্যেক ধূমপায়ী এখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং মারাত্মক বিষ পান থেকে আল্লাহর নিকট তাওবা করে আর এই কুঅভ্যাস ত্যাগ করে। “ > Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।