উমুবী যুগে প্রসিদ্ধ বাদশাহ আব্দুল মালেক বিন মারওয়ান' হজ্জ করার জন্য মন্ধা মুকাররমায় আসলেন । স্বীয় ঘরে পালংকে বসেছিলেন। তার চতুর্দিকে মঙ্কার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হঠাৎ প্রসিদ্ধ তাবেয়ী আতা বিন আবি রেবাহ (রহঃ) ঘরে প্রবেশ করলেন। যখন আব্দুল মালেক বিন মারওয়ান দেখলেন যে,আতা বিন আবি রেবাহ (রহঃ) - ঘরে প্রবেশ করেছেন। তখনি তিনি সালাম করলেন, অত্যন্ত সম্মানের সাথে নিজের সাথে বসালেন এবং বললেনঃ p ISTIC La Aa >A LIL [IE সা ৮ & সি হে আবু মুহাম্মাদ! যদি কোন কিছুর প্রয়োজন হয় তো বলুন । আতা বিন আবি রেবাহ (রহঃ) বললেনঃ হারামাইন শারীফাইনের লোকদের সাথে যুলুম ও অত্যাচার থেকে বিরত থাকুন। এদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন । মুহাজির ও আনসারদের সন্তানদের সাথে ভালো ব্যবহার করুন। এদের কারণেই আল্লাহ তায়ালা আপনাকে এই মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। যারা জিহাদে রয়েছে তাদের হক পূর্ণ করুন । এরাই হলো ইসলামের দুর্গ । মুসলমানদের সাথে ভালো ব্যবহার এবং অভাব-অনটন সবকিছুই আপনার উপর অর্পিত । আপনার বাড়িতে অভাবী লোকজন আসবে তারা আপনার কৃপার জন্য তাদের দিকে আপনি দৃষ্টিদান করবেন এবং তাদের সাথে উদাসীনতা ভাব দেখাবেন না। আপনার দরজা সর্বদা তাদের জন্য খোলা রাখুন । Lo ~ enti . আব্দুল মালেক বিন মারওয়ান বিন হিকাম বিন আবিল আ'স ২৬ হিজরীতে জন্মগ্রহণ করেন। ১৬ বছর বয়সে তীর মেধা দেখে আমীর মুয়াবিয়া (রাযিয়াল্লাহু আনহু) তাকে মদীনার গভর্ণর নিযুক্ত করেন। আব্দুল মান্বেক বিন মারওয়ান ২১ বছর রাজত্ব করেন এবং ৫৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। 7. আতা বিন আবি রেবাহ ফেহরী (রহঃ) বড় তাবেয়ীদের মধ্য থেকে একজন । তিনি ২০০শতের উপর সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাত হয়েছে। অত্যন্ত গ্রহণযোগ্য, ফকীহ, মুহাদ্দিস, ইমাম এবং অত্যন্ত উঁচু মাপের আলেমে দ্বীন ছিলেন। এ যুগে উনি হজ্জের মাসয়ালার ব্যাপারে সবচেয়ে বেশি জানতেন । এঁতিহাসিকগণ লিখেন যে তিনি ৭০ বার হজ্জ করেছেন এবং ১০০ শত বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ET Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।