সাটিফিকেট আৰু হুরাইরা (রাযিআল্পাহু আনহু) বর্ণনা করেন যে, একদা আমরা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট বসে ছিলাম এ বৈঠকে আবু বকর উমর (রাযিআল্লাহু আনহুমা)ও উপস্থিল ছিলেন । ইতিমধ্যে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বৈঠক থেকে উঠে চলে গেলেন এবং ফিরে আসতে বেশ দেরী করলেন। আমাদের ভয় হচ্ছিল যে, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে একা পেয়ে কেউ মেরে ফেলল কিনা । আমরা চিন্তিত হয়ে গেলাম এবং তার খোজে বের হয়ে গেলাম । সর্বপ্রথম আমিই চিন্তিত হলাম, আমি দ্রুত রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে খৌজতে শুরু করলাম, আনসার গোত্রের বনী নাজ্জারের এক বাগানের নিকট পৌছে আমি দরজা খোজতে থাকলাম যাতে করে সেখানে প্রবেশ করে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে খুঁজি; কিন্তু আমি কোন দরজা খুঁজে পেলাম না । হঠাৎ আমার দৃষ্টি পড়ল একটি নালার দিকে যা বাহিরের কোন কুপ থেকে বাগানে ঢুকছিল। তাই আমি খেঁক শিয়ালের মত চেপে গিয়ে নালা দিয়ে বাগানে প্রবেশ করলাম, বাগানে রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে সাক্ষাত হল। তিনি জিজ্ঞেস করলেনঃ আবু হুরাইরা? আমি বললামঃ হ্যা! হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) । তিনি বললেনঃ ৫ = ক i | - ' | =. 1 | লা LEE তোমার কি হয়েছে? আমি বললামঃ মূলতঃ যখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের এঁখান থেকে উঠে ফিরতে দেরী করল তখন আমরা চিন্তিত হলাম যে, আপনাকে একা পেয়ে কোন শক্ৰ হামলা করল কিনা? তাই আমরা চিন্তিত হয়ে গেলাম । আপনার খৌজে আমি যখন এই বাগানে আসলাম তখন তার কোন দরজাও দেখতে পেলাম না, তাই খুব কষ্ট করে খেক শিয়ালের মত চেপে নালা দিয়ে বাগানে প্রবেশ করলাম অন্যরাও আমার পিছে পিছে আসছে । 299 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।