আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

আরব্য উদারতা কাইস বিন সা’দকে জিজ্ঞেস করা হল যে, আপনি কি আপনার চেয়ে কাউকে অধিক উদার দেখেছেন? কাইস বিন সা’দ বললঃ হ্যা। একদা আমরা কয়েক ব্যক্তি কোন গ্রামে এক মহিলার ঘরে গিয়েছিলাম ৷ কিছুক্ষণ পর তার স্বামীও এসে পৌছল, মহিলা তার স্বামীকে বললঃ আমাদের এখানে কয়েকজন মেহমান এসেছে। স্বামী দ্রুত একটি উট নিয়ে এসে তা কোরবানী করে পাকিয়ে আমাদেরকে বললঃ খাও । দ্বিতীয় দিন সে দ্বিতীয় উট কোরবানী করে নিয়ে আসল এবং বললঃ খাও । আমরা তাকে বললামঃ গতকাল তুমি যে উট কোরবানী করেছিলা তার কিছু গোশত আমরা খেয়েছি আর বাকী গোশত রয়ে গেছে। দ্বিতীয় উট কোরবানী করার কি প্রয়োজন ছিল? গ্রাম্য লোকটি বললঃ মেহমানগণকে বাসী খাবার খাওয়াতে আমরা অভ্যস্ত নই । আমরা এ গ্রাম্য লোকটির নিকট কয়েক দিন অবস্থান করলাম কেননা আবহাওয়া তখন খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, এ ব্যক্তি প্রত্যেক দিন এভাবেই আমাদের মেহমানদারী করতে থাকল । যখন আমরা ওখান থেকে বের হয়ে গেলাম তখন আশ্চর্যজনক ভাবে গ্রাম্য লোকটি বাড়িতে ছিল না। আমরা তার ঘরে একশত দীনার রেখে তার স্ত্রীকে বললাম যে আমাদের পক্ষ থেকে ওযর পেশ করে দিবে। তঃপর আমরা বের হয়ে গেলাম, যখন বেলা একটু বাড়ল তখন পিছন থেকে এ গ্রাম্য লোকটি “খার্স্প, থাম” বলতে বলতে আসছিল। সে আমাদের নিকটবর্তী হওয়া মাত্রই বললঃ এটা নাও এবং তোমাদের দীনার গ্রহণ কর! মেহমানদারীর বদলা নেয়া আমার অভ্যাস নয় । যদি তোমরা এই দীনার ফেরত না নেও তাহলে----। সে তার বর্শার প্রতি ইঙ্গিত করল এবং বললঃ অন্যথায় বর্শা দিয়ে তোমাদের মধ্যে ফায়সালা করব । তখন আমরা দীনার ফেরত নিয়ে চলে আসলাম । 298 Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।