Ul IE TES EL AS 1) হে আল্লাহর দুশমন তুমিও তোমার কৃত কর্মের ফল ভোগ না করে মুক্তি পাবে না। রাত দিন সপ্তাহ মাস অতিক্রান্ত হচ্ছে; কিন্তু আবু জাহেল তার প্রতিদন্দি কে চোখের সামনে পাচ্ছে না৷ যবর দন্ত থাপ্রের আঘাতে তার চেহারা লাল হয়ে যাওয়ার বদলা নিতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে; কিন্তু সে তার প্রতিদন্দির সাক্ষাত পেয়েছিল এ মুহূর্তে যখন যুদ্ধের ময়দানে মুসলিম সৈন্যদের তরবারীর চমকে ইসলামের দুশমনদের পা কাপছিল। এ দিন আব্দুল্লাহ বিন মাসউদ বদরের নিহতদের পাশ দিয়ে অতিক্রম করার সময় সেখানে আবু জাহেলের গর্দান চোখে পড়ল যে সে জীবনের সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। আব্দুল্লাহ বিন মাসউদ (রাযিআল্লাহ আনহু) তাকে এমন অবস্থায় পেল যে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। সে (আব্বুল্লাহ বিন মাসউদ) তার গানে পা রেখে তার মাথা আলাদা করার জন্য তার দাড়িতে হাত রেখে বললঃ ও আল্লাহর দুশমন! আল্লাহ তোকে লাঞ্ছিত করেছেন । সে বললঃ কতই না লাঞ্ছনা ৷ যে ব্যক্তিকে আজ তোমরা কতল করেছ তার চেয়ে বড় পজিশনের কোন লোক আছে? যাকে আজ তোমরা কতল করেছ এর চেয়ে উপর কোন লোক আছে? সে আরো বললঃ হায় আজ আমাকে কৃষকরা ব্যতীত অন্য কেউ যদি কতল করত । অতঃপর সে জিজ্ঞেস করল বল আজ কার বিজয় হয়েছে? আব্দুল্লাহ বিন মাসউদ (রাযিআল্লাহু আনহু) বললঃ আল্লাহ ও তার রাসূলের । এরপর সে আব্দুল্লাহ বিন মাসউদ (রাযিআল্লাহু আনহু) কে যে তার গর্দানে পা রেখেছিল, বললঃ হে বকরীর রাখাল! তুমি বেশ উঁচু স্থানে পৌছে গেছ। উল্লেখ্য যে আব্দুল্লাহ বিন মাসউদ (রাযিআল্লাহু আনহু) মক্কায় বকরী চড়াতেন। এ কথোপকথনের পর আব্দুল্লাহ বিন মাসউদ (রাযিআল্লাহু আনহু) তার গর্দান কেটে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট উপস্থিত করে বললঃ ইয়া রাসূলাল্লাহ! এটা আল্লাহর দুশমন আবু জাহেলের মাথা । তিনি তখন তিনবার বললেনঃ অবশ্যই এ আল্লাহর কসম! যিনি ব্যতীত সত্য কোন মা'বূদ নেই । £পর বললেনঃ Mm [(o 0 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।