mama ওযর পেশের সতর্কতা এক বাদশাহ দস্তরখানা বিছানোর নির্দেশ দিল আর সে তার বিশেষ লোকদেরকে খাবারের দাওয়াত দিয়েছিল ৷ যখন দনস্তর খানা বিছানো হল তখন খাদেম স্বীয় কীধে করে খাবার নিয়ে আসতে ছিল; কিন্তু যখন সে বাদশাহর নিকটবর্তী হল তখন সে আতংকিত হয়ে গেল এবং তার পা পিছলে গেল, ফলে তার কাধের খাবারের মধ্য থেকে একটু ঝোল বাদশাহর কাপড়ে এসে পরল । বাদশাহ রাগে অগ্নিশৰ্মা হয়ে গেল এবং খাদেমকে কতল করার নির্দেশ দিল । খাদেম যখন বাদশাহর অবস্থা দেখল এবং বাদশাহর সিদ্ধান্ত তার উপর স্পষ্ট হয়ে গেল তখন কাধের সমস্ত ঝোল এনে বাদশাহর মাথায় ঢেলে দিল। বাদশাহ চিল্পিয়ে উঠে বললঃ তোমার খারাবী হোক! এ কি করছ? খাদেম নত স্বরে বললঃ বাদশাহ আপনার নিরাপদ হোক! আমি আপনার ইজ্জত- সম্মান রক্ষার জন্য একাজ করেছি । বাদশাহ বললঃ তা কেমন করে? খাদেম বললঃ আমর ভয় হচ্ছিল যে, আমার হত্যার পর যেন লোকেরা একথা না বলে যে, আমাদের বাদশাহ আশ্চার্য মানুষ, কারণ সে সামান্য ভুলের কারণে নিজের খাদেমকে হত্যা করেছে অথচ খাদেম ইচ্ছা করে এ ভুল করে নাই । তখন মানুষ বাদশাহকে অত্যাচারী, অবিচারী মনে করবে। তাই আমি দ্বিতীয়বার একাজ করলাম যাতে মানুষ বুঝে যে, আমি জেনে শুনেই এ ভুল করেছি। আর আপনারও ওষর পেশ করা দরকার হবে না। এতে করে আপনার ইজ্জত, সম্মান ভয় ও মানুষের মাঝে বৃদ্ধি পাবে। খাদেমের কথা শুনে বাদশাহ কিছুক্ষণের জন্য মাথা নিচু করে থেকে পরে মাথা তুলে বললঃ যে খারাপ কাজ করে সুন্দর পদ্ধতিতে ওযর পেশের কারণে ক্ষমা করে দিলাম, যাও তোমাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মুক্ত করে দিলাম । MY Lin Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।