অত্যন্ত সুন্দর উত্তর যখন আইয়াস বিন মুআবিয়া খলীফা আব্দুল মালেক বিন মারওয়ানের নিকট দলপতি হিসেবে আসল তখন তার বয়স ছিল ১৭ বছর আর তার পিছনে ছিল বংশের চারজন বয়স্ক লোক। খলীফা এই কাফেলা দেখে জিজ্ঞাসামূলক দৃষ্টিতে তাকিয়ে বললঃ আফসোস! এই লোকদের জন্য এদের মধ্যে কি কোন বুযুর্গ ব্যক্তি ছিল না। যে এই কাফেলার আমীর হতে পারত । আর তাকে এই বালকের উপর প্রাধান্য দেয়া হত? অতঃপর খলীফা আইয়াস বিন মুআবিয়ার দিকে তাকিয়ে বললঃ তোমার বয়স কত? আমার বয়স বর্তমানে তাই ছিল উসামা বিন যায়েদের যখন তাকে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এক সৈন্য দলের সেনা নায়ক করে পাঠিয়ে ছিলেন। আর যেখানে আবু বকর ও উমর (রাযিআল্লাহু আনহুমা)-এর মত বড় মর্যাদার সাহাবাগণ ও শামীল ছিল । আইয়াস বিন মুয়াবিয়ার এ উত্তরে খলীফা আব্দুল মালেক বিন মারওয়ান অত্যন্ত খুশী হল এবং তার চেহারায় আনন্দের চিহ্ন পরিস্ষুটিত হল । তাই সে বলে উঠলঃ F lly be = হরে le || আমার কাছে আস আল্লাহ তোমাকে বরকতময় করুক । Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।