চোরেরা বিষকে মিষ্টি মনে করল এক শাসক জানতে পারল যে, কিছু ডাকাত রাস্তায় লুট পাট করে। তারা পাহাড়ের চূড়ায় ওৎপেতে থাকে, দিন-রাত পথিক ও যাত্রীদলের উপর হামলা করে উঁচু নিচু পাহাড় সমূহে গিয়ে আশ্রয় নেয়। কেউ তাদেরকে ধরার ক্ষমতা রাখে না। বাদশা একজন ব্যবসায়ীকে ডাকল এবং বিষ মিশানো সুন্দর খাবার সাজিয়ে দুইটি বাক্সে রেখে দিল আর এগুলো এক খচ্চরের উপর চাপিয়ে ব্যবসায়ীর হাওলা করল । তাকে বলল যে তুমি কাফেলার সাথে যাও । রাস্তায় যদি কোন ডাকাত দল আক্রমণ করে তাহলে তাদেরকে বলবে যে, এগুলি আমীরদের মেয়েদের জন্য উপহার । ব্যবসায়ী কাফেলার সাথে বের হল, ডাকাত দল রাস্তায় তাদেরকে আক্রমণ করে কাফেলার সমস্ত সম্পদ লুট-পাট করে নিল। এর মধ্যে এ মিষ্টিও ছিল। এক চোর খচচর নিয়ে পাহাড়ে উঠে গেল, যখন বক্স খুলল একা একা খাওয়া পছন্দ করল না তাই অন্যান্য সাথীদেরকেও ডাকল আর সবাই মিলে মজা করে মিষ্টি খেল আর অল্পক্ষণ পরেই তারা চির বিদায় নিল । অতঃপর কাফেলার সমস্ত ব্যবসায়ী স্বীয় সম্পদসমূহ নিয়ে গেল এবং হাসি-খুশী অবস্থায় বের হল। Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।