মো'মেনের কাজ আলী বিন হুসাইন বিন আলী বিন আবু তালেব (রাযিআল্লাহু আননহু)-এর এক ছেলে মৃত্যুবরণ করল, আলী বিন হুসাইন তার সন্তানের মৃত্যুতে শোকাহত হলেন কিন্তু উচ্চস্বরে কারনাকাটি করেন নাই৷ এক ব্যক্তি আলী বিন হুসাইনকে জিজ্ঞেস করলঃ হে আলী! আপনার সন্তান কলিজার টুকরা মৃত্যুবরণ করল, পৃথিবী থেকে আপনার উত্তরসূরী, শক্তিশালী হাত চিরতরে চলে গেল অথচ এ ঘটনায় আপনি কোন আহাজারী করলেন না, না এজন্য আপনার মধ্যে কোন অনুশোচনা দেখা যাচ্ছে । আলী বিন হুসাইন উত্তরে বললেনঃ হ্যা এটা এমন এক ঘটনা যা আমরা অবশ্যম্ভাবী বলে জানতাম, অতএব এটা যখন হল তখন আমাদের দুঃখ প্রকাশ করার প্রয়োজন নেই ৷ আল্লাহর ফায়সালাকে মাথা পেতে নেয়াই মো’মেনের কাজ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।