শাসক ও প্রজা হাজ্জাজের শাসনকালে প্রতিদিন সকালে মানুষ একে অপরকে জিজ্ঞেস করত যে, রক্তাক্ত হয়েছে? ওলীদ বিন আব্দুল মালেক বহু ধন-সম্পদ ও অট্টরলিকা নির্মাণে আগ্রহী ছিল, তাই তার শাসনামলে মানুষ একে অপরকে জিজ্ঞেস করত যে, কোথায় কোথায় নতুন অট্টরলিকা নির্মাণ হল, কোথায় নদী খনন করা হল কোথায় সুন্দর বাগান তৈরি হল ইত্যাদির কথা জিজ্ঞেস করত । সোলাইমান বিন আব্দুল মালেক খানা-পিনা গান-বাজনার আশেক ছিল সে যখন যুবরাজের সিংহাসনে বসল তখন লোকেরা একে অপরকে উন্নমতমানের খাবার, সুন্দর গায়ক এবং সেবিকাদের সম্বন্ধে জিজ্ঞেস করত এটাই ছিল তার নিকট গুরুত্বপূর্ণ বিষয় ৷ যখন উমর বিন আব্দুল আযীয খলিফার আসন গ্রহণ করলেন তখন মানুষের পরস্পরের মধ্যে কথা হত যে, কে কতটুকু কোরআন মুখস্ত করেছে, প্রতি রাতে কে কতটুকু পাঠ করে, রাতে কে কত রাকআত নফল নামায আদায় করে। অমুক ব্যক্তি কতটুকু কোরআন মুখস্ত করেছে। অমুক ব্যক্তি মাসে কতদিন রোযা রাখে? UES 22 se জনগণ তাদের শাসকের অনুকরণ ও অনুসরণ করে থাকে । ছা = =~ Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।