বুদ্ধিমান বাচ্চা একদা হেজাযের গভর্ণরের সাথে পথিমধ্যে এক বাচ্চার সাক্ষাত হল তার নাম ছিল আশআব, গভর্ণর বাচ্চাকে জিজ্ঞেস করলঃ বাচ্চা তুমি কি কুরআন পড়তে পার? বাচ্চা বললঃ হ্যা! হেজাযের গভর্ণর বললঃ একটু পড়! বাচ্চা পড়তে শুরু করলঃ হে নবী আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি । (সুরা আল-ফাতহঃ ১) এ মুহূর্তে এ আয়াতের তেলাওয়াত গভর্ণরের নিকট খুব ভাল লেগেছে। তাই সে বাচ্চাকে এক দিনার উপহার দিল; কিন্তু বাচ্চা দিনার গ্রহণে অসম্মতি জানাল । গভর্ণর দিনার গ্রহণ না করার কারণ জিজ্ঞেস করল, তখন বাচ্চা উত্তরে বললঃ আমার ভয় হচ্ছে যে, আমার পিতা আমাকে প্রহার করবে । গভর্ণর বললঃ তোমার পিতাকে বলবা যে, এ দিনার গভর্ণর দিয়েছে । বাচ্চা বললঃ আমার পিতা আমার কথা বিশ্বাস করবে না। গভর্ণর বললঃ কেন? বাচ্চা কিছুক্ষণ চুপ থেকে বললঃ কেননা এক দিনার গভর্ণরদের উপহার হয় না, গভর্ণর একথা শুনে হেসে ফেলল এবং তাকে একশত দিনার উপহার হিসেবে দেয়ার জন্য নির্দেশ দিল । | Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।