আবুল বাখতারী বলেনঃ এক ব্যক্তি এসে আব্দুল্লাহ বিন মাসউদ (রাধিআল্লাহু আনহু)- কে বললঃ কিছু লোক মাগরিবের নামাযের পর মসজিদে বসে এক ব্যক্তি উচচস্বরে বলেঃ এত এতবার আল্লাহু আকবার বল! আব্দুল্লাহ বিন মাসউদ (রাযিআল্লাহু আনহু) বললেনঃ তারা কি এ রকম বলে? এ ব্যক্তি বললঃ হ্যা! আব্দুল্লাহ বিন মাসউদ (রাযিআল্লাহু আনহু) বললেনঃ এরপর যদি এদেরকে এমন করতে দেখ তখন আমাকে সংবাদ দিবে। এঁ ব্যক্তি এসে বললঃ আব্দুল্পাহ বিন মাসউদ (রাযিআল্লাহু আনহু) এ মজলিসে এসে বসলেনঃ তখন তার মাথায় লম্বা টুপি ছিল। তিনিও এ মসজিসের রওনাক বখশ হয়ে গেলেন। যখন তিনি মসজিদে উপস্থিত লোকদের কথা শুনলেন তখন দাড়িয়ে গেলেন, তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। বললেনঃ আমি আব্দুল্লাহ বিন মাসউদ, কসম এঁ সত্ত্বার যিনি ব্যতীত সত্য কোন মা'বুদ নেই! নিঃসন্দেহে তোমরা এক নিকৃষ্ট বিদ‘আত আবিস্কার করেছ। তোমরা কি মুহাম্মাদ (সান্মান্পাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাহাবাগণের চেয়ে অধিক জ্ঞানী? মজলিসের মধ্য থেকে মোতাজেদ নামী এক ব্যক্তি বললঃ আল্লাহর কসম! আমরা কোন নিকৃষ্ট বিদআত আবিস্কার করি নাই । আর না মুহাম্মাদ (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম)এর সাহাবাগণের ইলমের চেয়ে আমাদের জ্ঞান বেশি। উমর বিন উতবা বললঃ হে আবু আব্দুর রহমান! আমরা তো শুধু আল্লাহর নিকট তওবা করি। আব্দুল্লাহ বিন মাসউদ (রাযিআল্লাহু আনহু) বললেনঃ তোমরা সোজা রাস্তায় চল! রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর শিক্ষা ত্যাগ করে অন্য পথে চলিও না । আল্লাহর কসম! যদি তোমরা যদি এমন কর তাহলে তোমরা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর শরীয়ত থেকে দূরে সরে পরবে, যদি তোমরা সোজা রাস্তা থেকে দূরে সরে ডানে বামে চল তাহলে তোমরা পথ ভ্রষ্টতার গভীর গহ্বরে পতিত হ্বে। it] =| [৬ Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।