স্বল্পে তুষ্ট হারুনুর রশীদ! যখন মসজিদে নববী যিয়ারতের উদ্দেশ্যে মদীনা মুনাওয়ারায় সফর করলেনঃ সেখানে গিয়ে ইমাম মালেকের উপর তার দৃষ্টি পড়ল ।* যিনি সেখানে শিক্ষকতায় নিমগন ছিলেন। তিনি ইমাম মালেক (রহঃ)-এর নিকট এসে বললেনঃ ইমাম মালেক! আমার ইসলামী জ্ঞান অর্জন করতে মন চায়, আমি আপনার নিকট ইসলামী জ্ঞান অর্জন করব? আপনার পক্ষে কি সম্ভব হবে যে, আপনি আমার ঘরে এসে আমাকে ইসলামী জ্ঞান শিক্ষা দিবেন । ইমাম মালেকঃ =“ . A - +" a h f dE laa Eh | রি f | Rr J Ce al ale rr “9-১2১ hb | Iles, Gh = == | = হে হারুন! জ্ঞান কারো নিকট যায় না; বরং জ্ঞানের নিকট আসতে হয় । হারুনুর রশীদঃ আপনি সত্য বলেছেন হে দারুল হিজরার ইমাম! আমি খুব শীগ্রই মসজিদে নববীতে আপনার নিকট ছাত্র হব। ইমাম মালেকঃ হারুনুর রশীদ! যদি আপনি আসতে দেরী করেন তাহলে মসজিদে বিদ্ধমান ছাত্রদেরকে ভেদ করে সামনে এসে বসার অনুমতি থাকবেনা । ৷. তার নাম ছিল হারুনুর রশীদ বিন মাহদী মুহাম্মাদ মানসুর আবু জা'ফর । তার বংশধারা আব্দুল্লাহ বিন আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সাথে গিয়ে মিলেছে তার মায়ের নাম ছিল খায়জরান । তার জন্য তারিখ ছিলঃ শাওয়াল মাসে ১৪৮ হিজরীতে । তিনি বিয়ে করেন তারই চাচাতো বোন আবু জা'ফরের মেয়ে উম্মে জা’ফর যুবাইদার সাথে যার গর্ভে এসেছিল আমীন! তার মৃত্যু হয় জমাদিউস সানী ১৯৩ হিজরীতে । 7. ইমাম মালেক বিন আনাস চার ইমামের একজন, তার জন্ম হয় মদীনা মুনাওয়ারায় ৯৩ হিজরীতে ৷ যেখানে তিনি সাহাবা ও তাবেয়ীগণের নিদর্শন দেখতে পেয়েছিলেন। ইমাম মালেক (রহঃ) লালিত-পালিত হন এক জ্ঞান চর্চা কেন্দ্রে যেখানে ইতিহাস, হাদীস ও সাহাবাগণের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান ছিল। তার দাদা মালেক বিন আবু আমের বড় মাপের একজন তাবেয়ী ছিলেন এবং উঁচুমানের আলেমগণের অন্তর্ভুক্ত ছিলেন। যখন ইমাম মালেক (রহঃ) ফিকহ ও ইতিহাসের জ্ঞান অর্জন করলেন তখন মসজিদে নববীতে শিক্ষাদানে ও ফতোয়া প্রদানের কাজে নিযুক্ত হলেন। মসজিদে নববীর এঁ স্থানে বসে তিনি শিক্ষা দিতেন যেখানে বসে উমর (রাযিআল্লাহু আনহু) পরামর্শ ও বিচার ফায়সালা করতেন । ইমাম মালেক (রহঃ) ৯০ বছর বয়সে ১৭৯ হিজরীতে মদীনা মুনাওয়ারায় ইন্তেকাল করেন। 272 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।