—— — — — — —-—-— -—-— ইমাম আবু হানিফা (রহঃ) ইমাম আবু হানিফা নো'মান বিন সাবেত (রহঃ) একদা মসজিদে বসে ছিলেন, এমন সময় খারেজীদের একটি গ্রুপ উন্ক্ত তরবারী নিয়ে মসজিদে প্রবেশ করে ইমাম সাহেবকে ঘিরে নিল এবং তাদের মাঝে নিন্নোক্ত কথোপকথন হলঃ খারেজীঃ আবু হানিফা! আমরা আপনাকে দুইটি প্রশ্ব করব, যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে ঠিকই আছে । অন্যথায় আমরা আপনাকে কতল করে ফেলব । ইমাম আবু হানিফাঃ তোমাদের তলোয়ার কোষবদ্ধ কর, কেননা এ দিকে চোখ পড়লে আমি এঁ ব্যাপারেই ব্যস্ত থাকব । খারেজীঃ আমরা আমাদের তলোয়ার কখনও কোষবদ্ধ করব না। এটাতো আপনার রক্ত পিপাষু । ইমাম আবু হানিফাঃ ঠিক আছেঃ জিজ্ঞেস কর । খারেজীঃ দরজায় দুইটি জানাযা রাখা হয়েছে, তার মধ্যে একটি হল এ ব্যক্তির যে মদ পান করে চোখ বন্ধ করেছে এবং মাতাল অবস্থায়ই মৃত্যুবরণ করেছে । দ্বিতীয়টি এঁ মহিলার যে, ব্যভীচারের মাধ্যমে গর্ভধারণ করেছে এবং এঁ অবস্থায় তওবা ব্যতীত মৃত্যুবরণ করেছে। এরা দু'জন মোমেন না কাফের? খারেজীদের এ গ্রুপ যারা ইমাম আবু হানিফার নিকট প্রশ্ব করতে এসেছে, তাদের বিশ্বাস মোতাবেক কবীরা গোনাহগার কাফের, এমতাবস্থায় ইমাম আবু হানিফা যদি তাদেরকে মোমেন বা মুসলমান বলে ফতোয়া দিতেন তাহলে তাদের দৃষ্টিতে তিনি হত্যার উপযুক্ত হয়ে যেতেন । তাই ইমাম সাহেব তাদেরকে জিজ্ঞেস করলেনঃ বল তারা কি কোন মাযহাব মানত না ইয়াহুদী ছিল? খারেজীঃ না । ইমাম আবু হানিফাঃ তাহলে কি নাসারা (খ্রিস্টান) ছিল? খারেজীঃ না। ইমাম আৰু হানিফাঃ তাহলে অগ্নিপূজক? খারেজীঃ না। ইমাম আৰু হানিফাঃ মূৰ্তীপূজক? 270 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।