রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর হিকমতপূৰ্ণ দিক নির্দেশনা একদিন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাহাবাগণের সাথে ছিলেন ইতিমধ্যে এক যুবক তীর খেদমতে উপস্থিত হয়ে বললঃ হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আমাকে ব্যভীচার (জিনা করার) অনুমতি দিন। সেখানে উপস্থিত সাহাবাগণ যখন যুবকের কথাবার্তা শুনল তখন অত্যন্ত অসন্তুষ্ট হল রাগে তাদের রক্ত গরম হয়ে গেল । আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাহাবাগণকে চুপ থাকতে বললেন । আর এঁ যুবককে কাছে ডেকে বললেনঃ বল তুমি কি চাও? যুবক বললঃ হে আল্লাহর রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে ব্যভীচার করার অনুমতি দিন । রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ যুবক! তুমি যে কাজের অনুমতি চাচ্ছ তুমি কি চাইবে যে তোমার মায়ের সাথে একজা করা হোক? যুবক বললঃ কোরবান হোক হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! কিছুতেই নয় । রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজের বোনের সাথে একাজ করতে কি তুমি রাজি আছ? এমনিভাবে তিনি নিজের চাচী, ফুফুর কথাও উল্লেখ করলেন । যুবক প্রত্যেকের উত্তরে বললঃ কোরবান হউক কখনও নয় । অতঃপর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ এমনিভাবে কোন ব্যক্তিই এটাকে মেনে নিবে না কেননা যে মেয়ের সাথেই ব্যভীচার করা হবে সেও কারো মা, বোন মেয়ে, চাচী, ফুফু এবং খালা হবে। এরপর এ যুবক বললঃ হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার জন্য দু'আ করুন । রাসূল (সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম) তার বুকে হাত রেখে তার জন্য তিনটি দু'আ করলেনঃ TENNER EE . (A> 2 cy 6 AS Es ot. b AS ~~ হে আল্লাহ! তাকে ক্ষমা কর, তার অন্তর পাক কর, তার লজ্জাস্থানকে সংরক্ষণ কর । 268 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।