আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

উত্তম গুণাবলীসমূহ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন যোহরের নামাযের পর সাহাবাহগণৎ্ জিজ্ঞেস করলেনঃ তোমাদের মধ্যে কে আজ রোযা রেখেছে? আবু বকর সিদ্দাক (রাযিআল্লাহু আনহু) উত্তরে বললেনঃ আল্লাহর রাসূল (সাল্লাল্লাঃ আলাইহি ওয়াসাল্লাম) আমি রোযা রেখেছি । নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞেস করলেনঃ তোমাদের মধ্যে কে আঙ কোন মিসকীনকে দান খয়রাত করেছে? আবু বকর সিদ্দীক (রাযিআল্লাহু আনহু) বললেনঃ হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) আমি । নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তোমাদের মধ্যে আজকে কো অসুস্থ্যকে দেখতে গিয়েছে? আবু বকর সিদ্দাক (রাযিআল্লাহু আনহু) বললেনঃ হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) আমি এক অসুস্থকে দেখতে গিয়েছি । নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তোমাদের মধ্যে আজ কে কোন জানাযায় অংশগ্রহণ করেছে? আৰু বকর সিদ্দীক (রাযিআল্লাহু আনহু) বললেনঃ আমি একটি জানাযায় অংশগ্রহণ করেছি। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞেস করলেনঃ তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে, আজ কোন দুই ব্যক্তির মাঝে মীমাংসা করেছে? আৰু বকর সিদ্দীক (রাযিআল্লাহু আনহু) বললেনঃ আল্লাহর রাসূল (সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম) আমি দুই ব্যক্তির মাঝে মীমাংসা করেছি । রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ যে মোমেন উল্লিখিত কাজসমূহের মধ্যে একটি করবে, কিয়ামতের দিন জান্নাতের দরজা সমূহের মধ্যে একটি দরজ তাকে সমোধন করে বলবে যে আমার দিকে আস এবং আমার মধ্য দিয়ে অতিক্র করে জান্নাতে যাও । 266. Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।