আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

একদিন নামাযের পর রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম) ত্বালহার অবস্থা সম্পর্কে অবগত হতে চাইলেন, তখন সে বললেনঃ আল্লাহর জন্য সমস্ত প্রশংসা হে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! অতঃপর রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম) এক ব্যক্তিকে নিজ বাড়িতে পাঠালেন যেন তার জামা এনে ত্বালহা (রাযিআল্লাহু আনহু)-কে পরিয়ে দেয়া হয় । আর সে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জামা এনে ত্বালহা (রাষিআল্লাহু আনহু)-কে পরিয়ে দিল। যখন ত্বালহা বিন উৰায়দুল্লাহ স্বীয় ঘরে ফেরত আসলেন তখন এঁ জামার উপর স্ত্রীর দৃষ্টি পরল, স্ত্রী বলল নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর গায়ের জামা, সে তার স্বামীকে বলতে চাইল যে, “তুমি রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম) কে কি বলেছ? তুমি কি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট আল্লাহর ব্যাপারে অভিযোগ করেছ? রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট আল্লাহর ব্যাপারে অভিযোগ করা থেকে তোমার বিরত থাকা উচিত । ত্রালহা (রাযিআল্লাহু আনহু) তার স্ত্রীকে বললেনঃ আল্লাহর কসম! আমি কোন অভিযোগ করি নাই । স্ত্রী বললঃ তাহলে কি কারণে জামা গ্রহণ করলা? ত্বালহা (রাযিআনল্লাহু আনহু) স্ত্রীকে বললঃ আল্লাহর কসম! আমি জামাটি এজন্যই নিয়েছি যেন এটা আমার কাফনের কাজে আসে । আর কবরে ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করবে, এঁ ব্যক্তি কে যে তোমাদের মাঝে রাসূল হিসেবে প্রেরিত হয়েছিল? তখন আমি এ উত্তর দিতে পারব যে সে এই জামার মালিক যা আমি কাফন হিসেবে পরেছি । ত্বালহা বিন উবায়দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহু) চারটি বিয়ে করেছিলেন, এ চার স্ত্রীর বোনেরা রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সশ্ত্রীগণের মধ্যে ছিল। উম্মে কুলসুম বিনতে আবু বকর সিদ্দাক আয়েশা (রাযিআল্লাহু আনহার) বোন ছিল, হামনা বিনতে জাহাস যায়নাব (রাষিআল্লাহু আনহা)-এর বোন ছিল, কারেআ’ বিনতে আবু সুফিয়ান উম্মে হাবীবা (রাযিআল্লাহু আনহা)-এর বোন ছিল, রুকাইয়া বিনতে আবু উমাইয়্যা উম্মে সালমা (রাষিআল্লাহু আনহা)-এর বোন ছিল, উগ্রীর যুদ্ধের দিন ৩৬ হিজরীতে ৬৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। 262 Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।