আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

জীবন্ত শহীদ ত্বালহা বিন উৰবায়দুল্লাহ বিন উসমান বিন আমর তাইমী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর একজন ছিলেন। তিনি এ আট জনের একজন যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি এ পাঁচজনের একজন যারা আবু বকর সিদ্দীক (রাযিআল্লাহু আনহু)-এর হাতে ইসলাম গ্রহণ করে ছিলেন। তিনি এঁ ছয়জনের একজন যারা পরামর্শ মেম্বার ছিলেন। আৰু বকর ও ত্বালহা (রাযিয়াল্লাহু আনহুমা)-কে নওফল বিন খুওয়াইলিদ যাকে “কুরাইশদের শের” অর্থাৎ কুরাইশদের বাঘ বলা হত, সে ধরে নিয়ে যায় এবং একই রশি দিয়ে বেধে রাখে । এজন্য আবু বকর আর ত্বালহা (রাযিয়াল্লাহু আনহুমা) কে কারাগারের সাথী বলা হয় এবং কিছুদিন পর দু'জনেই মুক্তি পান । হিজরতের সময় রাস্তায় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও আবু বকর (রাযিয়াল্লাহু আনহু)-এর সাথে দেখা হয়, এ সময় তিনি শাম দেশ থেকে ব্যবসায়ের মালামাল নিয়ে মন্ধায় আসতে ছিলেন। তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও আবু বকর (রাযিয়াল্লাহু আনহু)-কে চাদর উপহার দেন এবং বলেন মদীনাবাসী আপনাদের অধীর অপেক্ষায় অপেক্ষমান । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মদীনায় যেতে আরও দ্রুত করলেন। এদিকে ত্বালহা (রাযিয়াল্লাহু আনহু) মক্কার দিকে পা বাড়ালেন এবং মক্কায় এসে তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে আবার মদীনায় হিজরত করে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে মিলিত হন । ত্বালহা বিন উবায়দুল্লাহ (রাযিয়াল্লাহু আনহু)-এর ব্যবসায় আল্লাহ তায়ালা অনেক বরকত দান করেন। তিনি শাম ও ইরাকে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র ক্রয়-বিক্রয় করতেন। ব্যবসার সাথে সাথে উনার দান ও অনেক বেশি ছিল । যার কারণে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) “জাওয়াদ” অর্থাৎ উদার মনের অধিকারী ও “ফাই-ইয়াজ” অর্থাৎ দানবীর নামে অভিহিত করেন। কাবীসা বিন জাবের বলেনঃ “আমি ত্বালহা বিন উবায়দুল্লাহর মত এত দানবীর লোক দ্বিতীয়টি আর দেখিনি ৷” একবার ত্বালহা (রাযিয়াল্লাহু আনহু) এক খন্ড যমীন বিক্রয় করলেন (৭,০০০০০) সাত লক্ষ দিরহামে। এই টাকা নিয়ে যখন ঘরে ফিরলেন, তখন বললেন আমি এই 260 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।