আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

ওয়াসেক বিল্লাহর নিকট এসে এক ব্যক্তি বলে উঠলঃ আমীরুল মো'মেনীন! আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ! প্রতিবেশির প্রতি অনুগ্রহ কর। বংশের লোকদের সাথে উত্তম আচরণ কর এবং তাদেরকে সাহায্য কর । ওয়াসেক বিল্লাহ বললঃ কে তুমি? আমি তোমাকে চিনি না, না আমি তোমাকে কখনও দেখেছি? সে বললঃ জনাব! আমি তোমার দাদা আদম (আলাইহিস সালাম)-এর সন্তান । ওয়াসেক স্বীয় খাদেমকে ডেকে বললঃ তাকে এক দিরহাম দান কর । সে বললঃ আমীরুল মো'মেনীন! আমি তা দিয়ে কি করব? ওয়াসেক বিল্লাহ! দেখ! আমি তোমাকে এক দিরহাম দান করেছি, যদি আমি বায়তুল মাল থেকে তোমার দাদার সমস্ত সন্তানদের জন্য দান করি, তাহলে তোমার ভাগে গমের একটি দানাও পাবে না। এ ব্যক্তি বললঃ আমীরুল মো'মেনীন! তুমি ভাল থাক, তুমি কত বুদ্ধিমান ও হুশিয়ার ! ওয়াসেক বিল্লাহ তাকে দান করার নির্দেশ দিল আর এ ব্যক্তি তার জন্য দু'আ করতে করতে বের হয়ে গেল । Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।