ঈমান বিক্রি মুসলমানগণ রোমানদের সাথে বিভিন্ন যুদ্ধে উচু সির ছিল। এ ছিল এ যুগের কথা যখন ইসলাম অত্যন্ত দ্রুত বিস্তার লাভ করছিল । মুজাহিদদের সাথে একজন চরিত্রহীন লোক ছিল তার নাম ছিল আব্দুহ বিন আব্দুর রহমান, সে কুরআন কারীম মুখস্ত করেছিল এবং খুব সুলোলিত কণ্ঠে কুরআন পড়ত ৷ মুসলমানরা রোমের কোন এক শহর ঘেরাও করে রেখেছিল। শহরটি বিজয় হচ্ছিল না, হঠাৎ আব্দুহুর নযর পড়ল এক সুন্দরী রমণীর উপর ৷ এঁ রমণী অন্যান্য মহিলাদের সাথে এঁ কেল্লায় আটক ছিল। আবদুহু তার দায়িত্ব ভুলে গিয়ে এ রমণীকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে লাগল । তাকে প্রস্তাব দিল আর সেও সম্মতি দিল, আবদুহু জিজ্ঞেস করল সাক্ষাতের মাধ্যম কি? উত্তর দিল তোমার দ্বীন ত্যাগ কর এবং দেয়ালের উপর উঠ আমি তোমাকে নামিয়ে নিব । এ চরিত্রহীন স্বীয় ঈমানও দ্বীন এ রমণীর জন্য কোরবান করে দিয়ে বিপক্ষ দলে চলে গেল । মুসলমানরা এ ঘটনা তখন জানতে পেরেছিল যখন সে ভেগে গিয়ে এ রমণীর সাথে জীবন-যাপন শুরু করেছিল । এদিকে মুজাহিদরা কোনভাবে পরবর্তীতে তাকে হাতের নাগালে পেল এবং তাকে জিজ্ঞেস করল যে, হে অমুক! তোমার কুরআন তেলাওয়াত, নামায, রোযা এবং জিহাদের কি খবর? সে বললঃ শোন! আমি সমগ্র কুরআন ভুলে গিয়েছি এ মুহূর্তে আমার আরম আয়েশ ধন-দৌলত বহু হয়েছে। আমার এখন শুধু আল্লাহর এ বাণী স্মরণ আছে- + AM 55 © GL EE J UAE of 35 C53 অর্থঃ “কখনও কখনও কাফেররা আকাজ্ঞকা করবে, যে তারা যদি মুসলমান হত! তাদেরকে ছেড়ে দাও, তারা খেতে থাকুক, ভোগ করতে থাকুক এবং আশা ওদেরকে মোহাচ্ছন্ন রাখুক তারা অনুভব করবে । (সূরা হিজরঃ ২-৩) ২৮৭ হিজরীতে তার মৃত্যু হয়েছিল ।' |. আল-বেদায়া ওয়ান নেহায়া (১৪/৬৪০)। Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।