এক দূর্ভাগা ইমাম বুখারী (রহঃ) আনাস (রাযিআল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন যে, এক খ্রিস্টান মুসলমান হয়ে সূরা বাকারা ও আল-ইমরান পড়ত সে নবী (সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাতেবে অহী (কুরআন লিখত) কিছু দিন পর সে মুরতাদ হয়ে আবার খ্রিস্টান হয়ে গেল । সে বলতঃ মুহাম্মাদ তাই জানে যা আমি তার জন্য লিখেছি । তার মৃত্যুর পর খ্রিস্টানরা তাকে মাটিতে পুতে দিল; কিন্তু সকালে গিয়ে দেখেছে সে মাটির উপর পরে আছে । খ্রিস্টানরা বললঃ এটা মুহাম্মাদ এবং তার সাথীদের কাজ, আমাদের এ লোক তাদেরকে ত্যাগ করে চলে এসেছিল তারা (মনে ব্যাথ্যা পেয়েছিল) তাই এখন তারা রাতে এসে আমাদের এ লোকের কবর খুঁড়ে তাকে বের করে ফেলেছে, তখন তারা গভীরভাবে কবর খুঁড়ে সেখানে তাদের সাথীকে রাখল; কিন্তু সকালে এসে দেখেছে সে আবার মাটির উপর পরে আছে। তারা আবারও এঁ কথাই বললঃ যে এটা মুহাম্মাদ এবং তার সাথীদের কাজ । তারা আবারও এ সাথী তাদেরকে ত্যাগ করে চলে আসার (প্রতিশোধ) হিসেবে তার কবর খুঁড়ে লাশ বাহিরে বের করেছে। তাই তারা তখন তাদের সাধ্য মত মাটি খুঁড়ে গভীর কবর বানাল এবং সেখানে তাকে দাফন করল; কিন্তু সকালে এসে দেখছে সে কবরের বাহিরে পরে আছে। এবার তাদের দৃঢ় বিশ্বাস হল যে, তাদের এ সাথী মানুষ নয় (অর্থাৎ ভাল মানুষ নয়; বরং খারাপ মানুষ তাই তার এ সাজা হচ্ছে যে যমীন তাকে গ্রহণ করছে না৷) তখন তারা তাদের সাথীকে এভাবেই ছেড়ে ছিল। | ইমাম আহমদ বিন হাম্বল আনাস বিন মালেক (রাষিআল্লাহু আনহু) থেকে বর্ণনা করেনঃ আমাদের মাঝে এক ব্যক্তি ছিল যার সম্পর্ক ছিল নাজ্জার বংশের সাথে। সে সূরা বাকারা এবং আল-ইমরান তেলাওয়াত করত, সে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর লেখকও ছিল । কিছু দিন পর সে পলায়ন করে আহলে কিতাবদের সাথে গিয়ে মিশল ৷ তারা তার অতিরিক্ত প্রশংসার জন্য বললঃ যে, আমাদের এ সাথী মুহাম্মাদের লেখক ছিল। আর এতে করে সে খুব খুশী হত । কিছু দিন পর আল্লাহ এ মুরতাদকে মৃত্যু দিলেন। আহলে কিতাবরা, তার কবর খুঁড়ে তাকে দাফন করল, সকালে গিয়ে দেখছে সে মাটির উপর উপুর হয়ে পরে আছে । দ্বিতীয়বার তারা কবর ৷. বুখারীঃ কিতাবুল মানাকিব, বাব আলামাতুন নুবুওয়াহ ফিল ইসলাম (৩১৭) । | Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।