_ TE ন “ .. জাহান্নামী হয়ে গেল আল্লামা ইবনে জাওযী এক বিশ্বস্ত ব্যক্তির বরাত দিয়ে বলেনঃ তার এক বন্ধুর ভাই দ্বীন থেকে দূরে ছিল। বাতিল ও কুফরী মতবাদের প্রচারক ছিল। তার বন্ধু নিজের পথভ্রষ্ট ভাইকে পথে আনার জন্য আপ্রান চেষ্টা করেছে; কিন্তু কোন ফল হয় নাই । বরং নাস্তিকতাবাদে সে আরো বেশি মগ্ন হয়েছে। কিছু দিন পর এ বেদ্বীন ভাই ক্যান্সারে আক্রান্ত হল এবং বিছানায় পরে গেল। তার ভাই তাকে দেখতে আসত, তার সাথে কথা বার্তা বলত, তার হেদায়াতের আশা রাখত, তাকে বুঝাত, হয়ত বা আল্লাহ আমার ভাইয়ের শেষ পরিণতি ভাল করবে। একদিন রোগী তার ভাইকে বললঃ আমাকে কুরআন দাও । একথা শুনে খুশীতে আটখানা হয়ে গেল, হয়ত আল্লাহ তায়ালা তার অসুস্থ্য ভাইকে সুস্থ্য করেছেন। যখন সে কৃরআন নিয়ে তার ভাইয়ের নিকট আসল তখন সে তা দেখেই বললঃ এটা কুরআন? ভাই বললঃ হ্যা! এ বদবখত নিজের দিকে ইশারা করে বললঃ এ বান্দা ও কুরআন অস্বীকারকারী। এ বলেই সে মৃত্যুবরণ করল । নাউযু বিল্লাহ Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।