নিয়তের ফল কোন দুই সহোদর ভাই ছিল তাদের একজন ছিল ইবাদতকারী এবং অন্য জন ছিল গোনাহগার উভয়ে একই ঘরে বাস করত ৷ ইবাদতকারী উপর তলায় থাকত এবং ওখানেই ইবাদতে ব্যস্ত থাকত ৷ নিচে কমই আসত, অপর ভাই নিচ তলায় থাকত, তার নিকট জীবন-যাপনের পাথেয় ছিল সে খুব আনন্দ ফুর্তিতে মেতে থাকত, এভাবে দুইজন দুইজনের স্ব স্ব জীবন-যাপন করছিল । একদা ইবাদতকারী মনে মনে বললঃ যে জীবনের বেশির ভাগ সময়ই আল্লাহর আনুগত্যে কাটিয়েছি, কিছু সময় কেন প্রভৃত্বির অনুসরণে কাটাব না পরে তওবা করে নিব এবং আল্লাহর পথে ফিরে আসব । আল্লাহ্ তায়ালা তো ক্ষমাকারী ৷ তিনি ক্ষমা করে দিবেন। তাই সে মনে মনে চিন্তা করল যে, নিচ তলায় নেমে গোনাহগার ভাইয়ের নিকট খাবে, সেখানে তার সাথে কিছু সময় ব্যয় করে আত্মতৃপ্তি লাভ করবে। এরপর জীবনের বাকী অংশ আল্লাহর নিকট তওবা করে নিব এবং অভ্যাস অনুযায়ী বন্দীগি শুরু করব । এমন ভাব নিয়ে সে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল । এদিকে তার গোনাহগার ভাইয়ের মনে হল যে জীবনের বেশির ভাগ সময় আল্লাহর নাফরমানিতে কাটিয়েছি অথচ আমার ভাই বড় আবেদ । সে জান্নাতের হকদার অথচ আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব। আল্লাহর কসম! আমি আল্লাহর নিকট সমস্ত গোনাহ থেকে তওবা করব । উপরের তলায় আমার ইরাদত গুজার ভাইয়ের নিকট যাব । তার সাথে বাকী জীবন ইবাদত বন্দীগির মাধ্যমে কাটাব । হতে পারে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। তাই গোনাহগার ভাই একনিষ্ট নেক নিয়্যত নিয়ে উপরে আর উপর থেকে আবেদ খারাপ নিয়তে নিচে আসতে লাগল, যাতে করে আত্মতৃপ্তি লাভ করতে পারে। ভাগ্যক্রমে আবেদ হোচট খেয়ে নিচের ভাইয়ের উপর এসে পড়ল যে তার সাথে সাক্ষাতের জন্য আসতে ছিল । অবশেষে উভয়ে সেখানেই মৃত্যুবরণ করল । পুনরুতাানের সময় আবেদকে তার বদ নিয়তের উপরে উঠানো হল, আর গোনাহগারকে তওবার নিয়তে উঠানো হল, সহীহ OL —————- পটকা যন রায়, ন নিন্দ সে মৃত্যুবরণ করেছে ।' |. মুসলিম (২৮৭৮) Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।