কল্যাণময় সমাপ্তি একজন মুসলমান খ্রিস্টানদের হাতে গ্রেপ্তার হল, তাকে তারা পাদরীর খেদমতে নিয়োগ করল । সে সেখানে তাদের খেদমত করত সাথে সাথে কুরআন ও তিলাওয়াত করত ৷ পাদরীরা তার কুরআন তেলাওয়াত শুনে তাদের অন্তর নরম হয়ে গেল এবং তারা কাদতে লাগল এমনকি পাদরীরাও ইসলাম গ্রহণ করল; কিন্তু এই মুসলমান খ্রিস্টান হয়ে গেল ৷ পাদরীরা তাকে বললঃ তুমি তোমার প্রথম দ্বীনে ফিরে যাও কেননা সেটাই উত্তম; কিন্তু এই দুর্ভাগা ইসলামে ফিরে আসল না এবং খ্রিস্টান অবস্থায়ই মৃত্যুবরণ করল । আমরা আমাদের শেষ পরিণতি যেন ভাল হয় এজন্য দু'আ করছি । সুফিয়ান সাওরী (রহঃ) বলেনঃ আমি এক ব্যক্তিকে কা'বা ঘরের গিলাফ ধরে বলতে দেখেছিঃ হে আল্লাহ! আমাকে নিরাপত্তা দাও, হে আল্লাহ আমরা চার ভাই, আমার তিন ভাই ইন্তেকাল করেছে এবং মৃত্যুর সময় তারা পরীক্ষার সম্মুখীন হয়েছিল । শুধু আমিই বাকী আছি, জানিনা শেষ সময়ে আমার কি হবে! IE = =| Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।