আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

মূসা (আলাইহিস সালাম) বললঃ হে আমার প্রভু! তুমি কেন সৃষ্টিকে সৃষ্টি করেছ তোমার তো তাদের কোন প্রয়োজন নেই? আল্লাহ তায়ালা বললেনঃ আমি এদেরকে এজন্য সৃষ্টি করেছি যাতে তারা আমাকে চিনতে পারে, আমার নিকট তাদের প্রয়োজনের কথা ব্যক্ত করে। আর আমি তাদের প্রয়োজন মিটাব। আর আমার নাফরমানীর পর ক্ষমা প্রার্থনা করে। আর আমি তাদেরকে ক্ষমার ঘোষণা দিব । মুসা (আলাইহিস সালাম) বললেনঃ হে প্রভু! তুমি কি এমন কোন জিনিস সৃষ্টি করেছ যা শুধু তোমার ইবাদতেই মগন থাকে? আল্লাহ তায়ালা বললেনঃ হ্যা মোমেনের অন্তর যা একনিষ্টভাবে শুধু আমারই কথা স্মরণ করে। মূসা (আলাইহিস সালাম) বললঃ হে আল্লাহ এ কেমন করে? আল্লাহ তায়ালা মূসা (আলাইহিস সালাম) কে বললেনঃ যখন মোমেন বান্দা আমাকে ভুলতে পারে না তখন তার অন্তর আমার স্মরণে ব্যস্ত থাকে আর আমার বড়ত্ব তাকে ঘিরে রাখে । আর যে আমাকে স্মরণ করে, আমি তার সাথী হয়ে যাই । Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।