হাজ্জাজ ও বেদুঈনের কথোপকথন সাঈদ বিন উন্নওয়া বর্ণনা করেনঃ হাজ্জাজ বিন ইউসুফ! একদা মক্কায় যাচ্ছিল, যাওয়ার পথে রাস্তায় তাবু ফেলল, আর নিজের দারোয়ানকে বললঃ দেখ যদি কোন বেদুঈন পাও তাহলে তাকে নিয়ে আসবে যাতে সে আমার সাথে খাবারে অংশ নেয় হাজ্জাজের এ অভ্যাস ছিল যে, যখন খেতে বসত তখন অন্য কাউকে সাথে বসাত । দারোয়ানের দৃষ্টি পড়ল এক বেদুঈনের উপর যে দু'টি চাদর জড়িয়ে শুয়ে ছিল। সে বেদুঈনকে সম্ভোধন করে বললঃ গভর্ণরের দাওয়াত গ্রহণ কর । যখন এ বেদুঈন হাজ্জাজের নিকট আসল তখন হাজ্জাজ বললঃ কাছে আস এবং আমার সাথে খাবার খাও । বেদুঈন বললঃ al ecg k ia Po Es লা. alc ah “ a —_- আমাকে এমন এক সত্তা দাওয়াত দিয়ে রেখেছেন যে তোমার চেয়ে মর্যাদাবান । হাজ্জাজ কে এঁ সত্তা? বেদুঈন আল্লাহ আমাকে রোযা রাখার দাওয়াত দিয়েছেন তাই আমি রোষা রেখেছি । হাজ্জাজঃ এ কঠিন গরমের মধ্যে তুমি রোযা রেখেছ? বেদুঈনঃ জী হ্যা, আমি এ দিনের আরামের জন্য রোযা রেখেছি যে দিন এর চেয়ে কয়েক গুণ বেশি গরম হবে হাজ্জাজ ঠিক আছে, আজকে খেয়ে নাও আগামী দিন রোযা রাখিও । ৷. এ হল হাজ্জাজ বিন ইউসুফ বিন আবু আকীল বিন মাসউদ বিন আমের আসসাকাফী । তার জন্ম হয়েছিল ৪১ হিজরীতে ৷ সে পূর্ণ যুবক ছিল, সাহিত্যে তার পূর্ণ দখল ছিল, তেলাওয়াত করত; কিন্তু কঠিন হৃদয়ের অধিকারী ছিল, জ্ঞানীদের ঘোর বিরোধী ছিল। সে বহু আলেমকে হত্যা করেছে সে ছিল একজন রক্ত পিপাসু । আব্দুল মালেক বিন মারওয়ান তাকে ইরাকের গভর্ণর নিযুক্ত করেছিল । সে যথেষ্ট খারাপ লোক ছিল । তার মৃত্যুর সময় এক লক্ষ লোক তার বন্দীশালায় বন্দী ছিল! www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।