আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

নেতৃত্বের হকদার আসমা বিন খারেজা আল ফাযারী ৷ কুফার অধিবাসী ছিলেন, সে অত্যন্ত উদার এবং স্বজাতির সরদার ছিলেন। তীর সুশাসন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন অত্যন্ত প্রসিদ্ধ ছিল। একদা সে খলীফা আব্দুল মালেক বিন মারওয়ানের নিকট এসেছিল, সে জিজ্ঞেস করলঃ তুমি মানুষের উপর কিভাবে সরদারী কর? আসমা বিন খারেজা বললঃ এ প্রশ্ন আপনি অন্য কারো নিকট কেন করলেন না? আব্দুল মালেক বললঃ তোমার কতিপয় ভদ্রতাপূর্ণ আচরণ সম্পর্কে আমি অবগত হয়েছি, তাই তোমার কাছ থেকে উপদেশ নিভে চাই । আসমা বিন খারেজা বললঃ আপনি যখনি এ সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তাহলে শুনুনঃ যখন কেউ আমার নিকট কোন প্রয়োজনের কথা বলে তখন আমি মনে করি সে আমার প্রতি অনুগ্রহ করল । যখন কাউকে আমার সাথে খাবার খেতে ডাকি তখন মনে হয় সেও আমার প্রতি অনুগ্রহ করল । যখন কোন ব্যক্তি আমার নিকট কোন প্রয়োজন নিয়ে আসে তখন আমি তার প্রয়োজন মিটানোর জন্য সদা চেষ্টা করি । আমি কাউকে গালি দেই নাই । আর কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমি তার উত্তর দেই না। কেননা গালি দাতা দুই প্রকার মানুষের কোন এক প্রকার হতে পারে। হয়ত জু, তাহলে এটা হবে তার বাক চাতুরী, আমি তখন ক্ষমা করি, আর যদি তা না হয় তাহলে অভদ্র হবে, তখন তার থেকে আমার মান-ইজ্জত রক্ষা পাবে। আব্দুল মালেক একথা শুনে বললঃ - ul r - | | AU EY LTE ্ ai i নিঃসন্দেহে তুমি নেতৃত্বের হকদার ও ভদ্র । b= i a a LE EEE EEE www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।