হারুন! আমি জানি তুমি নিজে নিজের কাধে মুসীবতের পাহাড় স্থাপন করেছ। তুমি তোমার নেক আমলসমূহ অন্যের পাল্লায় রাখছ আর অপরের পাপসমূহ স্বীয় পাল্লায় উঠাচ্ছ। এ যেন মন্দের উপর মন্দ অন্ধকারের উপর অন্ধকার!! হারুন! প্রজাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। আর মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর বাণীসমূহকে প্রজাদের মধ্যে চালু কর । দৃঢ়ভাবে বিশ্বাস কর যে, তুমি আজ যে শাসকের চেয়ারে বসে আছ খুব শীত্খই তা অন্যের হস্তগত হবে। আর এ দুনিয়ার ও একই অবস্থা যে কখনও কেউ তার মালিক বনে যায় আবার কখনও সে বুলি আওড়াচ্ছে যারা সুযোগ পাওয়া মাত্র অপরের বাহু বন্ধনে চলে যেতে মোটেও লজ্জা করে না। এ চেয়ারে বসে বহু লোক ন্যায় পরাণয়তার সাথে কাজ করেছে এবং সুদৃঢ়ভাবে এর মাধ্যমে জনকল্যাণ সাধন করেছে। আবার বহু মানুষ এ চেয়ারকে অন্যায়ভাবে ব্যবহার করেছে যার ফলে তার ইহকাল ও পরকালকে ধ্বংস করেছে। হ্যা হে হারুন! তুমি আর কখনও কোন অবস্থাতেই আমাকে কোন চিঠি লিখবে না। কেননা এরপরে আমি আর তোমার কোন পত্রের উত্তর দিব না? ওয়াস সালাম । হারুন-উর-রশীদের দূত ইবাদের বর্ণনা যে, সুফিয়ান সাওরী (রাহিঃ) সীল মোহরহীন চিঠিটি বিনা খামে আমার দিকে নিক্ষেপ করল । আমি চিঠি নিয়ে কুফা বাজারে আসলাম, তখন উপদেশের মাধ্যমে আমার অন্তর মুগ্ধ ছিল, তাই আমি উচচস্বরে বললামঃ কুফাবাসী! তোমাদের মধ্যে কে এমন ব্যক্তিকে খরীদ করবে যে পাপের ভয়ে আল্লাহর পথে ছুটে চলছে? এ আওয়াজ শোনা মাত্র বহু লোক আমার দিকে টাকা- পয়সা নিয়ে ছুটে চলে আসল । আমি তাদেরকে বললামঃ আমার ধন-সম্পদের কোন দরকার নেই তবে আমাকে শুধু সাধারণ একটি জামা ও একটি চাদর দাও! কেননা আমি এর প্রয়োজনীয়তাই অনুভব করছি। একজনে আমার চাহিদা মিটাল। অতপর আমি আমার আগের জামা কাপড় জুতা ফেলে এ চাদর গায়ে জড়িয়ে পায়ে হেঁটে হারুন-উর-রশীদের দরবারে উপস্থিত হলাম । দারোয়ান আমাকে দেখে ঠাট্টা করল । অতপর আমাকে ভিতরে প্রবেশের অনুমতি দেয়া হল । আমাকে এ সাধারণ পোশাকে দেখে হারুন-উর-রশীদ দাড়িয়ে গেল এরপর বসে নিজের মাথা ও চেহারায় হাত মারছে আর বলছে। আমার পাঠানো দূত মূল্যবান বাজার করেছে অথচ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি । পার্থিব ক্ষমতা আমাকে কি কোন উপকার করে দিবে? এত খুব দ্রুত আমার হাত ছাড়া হয়ে যাবে! www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।