যে বিনা প্রয়োজনে হস্তক্ষেপ করেছ মুসাফিররা কি এতে সন্তুষ্ট আছে? কুরআনের কোন ধারক ও কোন আলেমে দ্বীন কি তোমার একাজকে সমর্থন করবে? এতীমরা কি তোমার একাজে সমর্থন দিবে? বিধবারা কি এটা মানবে? যে তাদের হকের সম্পদ তুমি যেখানে খুশী সেখানে খরচ করবে? না তোমার একাজে তোমার প্রজারা খুশী আছে না কখনও নয়! হারুন! তুমি যে অন্যায় হস্তক্ষেপ করেছ এজন্য তুমি কোমর বেধে প্রস্তুতি নাও আল্লাহর নিকট এর উত্তর দিতে। আর হ্যা যে বিপদ আসবে তা প্রতিরোধের ব্যবস্থাও গ্রহণ কর । দৃঢ়ভাবে বিশ্বাস কর এমন এক মহা শক্তিধরের সামনে তোমাকে উপস্থিত হতে হবে যে ন্যায় পরায়ণ, তার সামনে বিন্দু পরিমাণে ও টাল বাহানা চলবে না। হারুন! যখন তুমি জ্ঞান চর্চা, কুরআন তেলাওয়াত এবং আল্লাহ ওয়ালাদের বৈঠক থেকে নিজেকে বঞ্চিত করেছ এবং এর বিপরীতে নিজেকে যালেমদের অন্তর্ভুক্ত করেছ। যালেমদের শিরমণি সেজেছ, অতএব আল্লাহর নিকট জবাব দিহিতার জন্য ভাল করে প্রস্তুতি নাও । আল্লাহকে ভয় কর! হারুন খাটে বসে রেশমী কাপড় পরে আনন্দ উল্লাস করছ এবং নিজের দরজার সামনে বাধা দানকারী নিযুক্ত করেছ এতদ্্যতীত তোমার অত্যাচারী সৈন্যদেরকে তোমার দরজার বাহিরেও বিভিন্ন স্থানে নিয়োগ করেছ যারা মানুষের উপর বর্ণনাতীত যুলুম করে। ইনসাফ তাদের ধারে কাছেও স্থান পায় না। মদ পান তোমার সৈন্যদের নিদর্শন অথচ কোন সাধারণ মানুষ তা করলে তার উপর লাঠি চার্জ করা হয়। নিজেরা ব্যভিচারী অথচ প্রজাদের কেউ এ কাজ করে ধরা পড়লে তাকে পাথর মারা হয়। নিজেরা চুরির বাজারকে মাতিয়ে রেখেছে তা দেখার কেউ নেই; কিন্তু প্রজাদের কেউ চুরি করলে সাথে সাথে তার হাত কাটা হয়। নিজেরা হত্যা রাহাজানি করে কিন্তু সর্বসাধারণের খুন খারাবী করলে সে মামলায় আটকে যায় এবং তার বদলা নেয়া হয়। এ শারয়ী বিধান সর্বসাধারণের উপর বাস্তবায়নের পূর্বে তোমার উপর বাস্তবায়ন হওয়া উচিত নয়? তোমার জন্য এক আইন আর প্রজাদের জন্য অন্য আইন? নাকি তুমি অপরাধে লিপ্ত হওয়া থেকে উদ্ধে' যে তুমি বিনা বাধায় সব কিছু করবে, আর সাধারণ মানুষকে যখন খুশী তখন অপরাধী বানিয়ে সাজা দিবে? হারুন! একটু চিন্তা কর, বুঝে শুনে কাজ কর, হুশিয়ার হও! কাল কিয়ামতে যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যালেম ও তাদের সহ্চরদেরকে একত্রিত কর তখন তোমার কি অবস্থা হবে? যখন তুমি আল্লাহর নিকট আসামী হিসেবে উপস্থিত হবে । 237 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।