আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

আশ্রয় চাই যে, আমার হাত এমন কিছু স্পর্শ করা থেকে দূরে থাকে যা কোন অত্যাচারীর হাত স্পর্শ করেছে। এক ছাত্র চিঠি খুলল এর অবস্থাও এ রকমই ছিল সে, চিঠি খোলার সময় কাপতে ছিল। এরপর সে চিঠি পড়তে শুরু করল, সুফিয়ান সাওরী (রাহিঃ) পড়া শুনে আশ্চার্য হলেন। যখন ছাত্র চিঠি পড়া শেষ করল তখন তিনি বললেন যে, এ চিঠির অপর পৃষ্ঠায় লিখ! উপস্থিত লোকদের কেউ বলে উঠল যে, আবু আব্দুল্লাহ! এটি খলিফার চিঠি, কোন পরিস্কার কাগজে উত্তর লিখলে সুন্দর হবে। সুফিয়ান সাওরী (রাহিঃ) বললেনঃ না, এ যালেমের চিঠির উত্তর এ চিঠির অপর পৃষ্ঠায় লিখ । যদি এ কাগজটি হালাল উপার্জনের হয় তাহলে সে এর বদলা পাবে, আর যদি হারাম উপার্জনের হয় তাহলে এর সাথে সেও জ্বলবে । আর আমার কাছে এমন কিছু রাখা সম্ভব নয় যা কোন যালেমের হাত স্পর্শ করেছে। কেননা এতে আমার ধর্মভীরুতায় কমতি দেখা দিতে পারে। বলা হলঃ এর উত্তরে আমি কি লিখব? a) a> 0) dsl eh সুফিয়ানের পক্ষ থেকে আমার সাগরে ডুবন্ত হারুনুর রশীদের নামে, যে ঈমানের স্বাদ ও কুরআন তেলাওয়াতের শান্তি থেকে বঞ্চিত হয়েছে । আমি তোমার চিঠির উত্তরে স্পষ্ট করে বলছি যে, আমি তোমার মুহাব্বাত ও সম্পর্কের রশি গর্দান থেকে খুলে ফেললাম, আর তোমার ভ্রাতৃত্বের অভিনয় তোমাকে ফিরিয়ে দিলাম, তুমি অন্যায়ভাবে মুসলমানদের বায়তুল মালে যে হস্তক্ষেপ করেছ এবং লৌকিকতার জন্য তোমার সাথে সাক্ষাত কারীদেরকে পুরস্কার দিয়েছ এটা সরাসরি নাজায়েয যে ব্যাপারে তুমি আমার নিকট চিঠি লিখে স্ববিরোধী সাক্ষী বানিয়েছ। আমি আমাকে এবং তোমার এ চিঠির শ্রবণকারীদেরকে তোমার বিরোধী সাক্ষী হিসেবে পেশ করছি। পরকালেও আল্লাহর সামনে তোমার বিরোধী সাক্ষী হিসেবে দাড়াব। যেখানে ন্যায় পরায়ণতা ব্যতীত আর কিছুই থাকবে না। হে হারুন! তুমি মুসলমানদের অজ্ঞাতস্বরে তাদের বায়তুল মালে হস্তক্ষেপ করেছ । তোমার এ কাজে কি তারা সন্তুষ্ট আছে। যাদের অন্তর জয়ের জন্য (নও মুসলিম) আল্লাহ্‌ তায়ালা বায়তুল মালের অংশ নির্ধারণ করেছেন? যাকাত ও কর উসূল কারীরা কি তোমার একাজে সন্তুষ্ট আছে? মুসলিম মুজাহিদগণ যারা এ মালের সর্বাধিক হকদার তারা কি একাজে খুশী আছে? মুসাফিরদের হক নষ্ট করে তুমি বায়তুল মালে 236 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।