আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

জন্য আমার অন্তরে সর্বোচ্চ স্থান রাখব; কিন্তু এ ঘটনায় আমার আফসোস! লাগছে যে, যখন আমাকে খেলাফত দেয়া হল তখন আমার এবং আপনার ইসলামী ভাইগণ (উলামা) আমার সাক্ষাতে এসেছে এবং আমাকে শাসন কার্য গ্রহণে মোবারক বাদ দিয়েছে। অথচ সেদিন আমার চোখ আপনাকে দেখা থেকে বঞ্চিত ছিল। আমি এ উলামাগণের জন্য দানের দরজা উন্ক্ত রেখেছি। এতে আমি আত্মতৃপ্তি লাভ করেছি। আমার চক্ষু ও তৃপ্তি লাভ করেছে। দেরীতে হলেও আমি আপনার আগমনের আশাবাদী যা আমার আনন্দের কারণ হবে। আমি আমার পক্ষ থেকে এ চিঠি লিখছি যাতে করে আপনি আমার মুহাব্বাত ও আন্তরিকতা সম্পর্কে অবগত হতে পারেন। আবু আনব্দুল্লাহ! আপনি এও অবগত আছেন যে, আল্লাহর সন্তুষ্টির জন্য এক মুসলমানকে যিয়ারত করা এবং সম্পর্ক বজায় রাখার কি ফযিলত, তাই আমার এ চিঠি আপনার হস্তগত হওয়া মাত্র যত দ্রুত সম্ভব আমার সাথে সাক্ষাত করার জন্য চেষ্টা করবেন । চিঠি লিখে হারুন-উর-রশীদ ইবাদ নামী এক সভাসদের মাধ্যমে পাঠিয়ে দিলেন যাতে যত দ্রুত সম্ভব তা সুফিয়ান সাওরীর (রাহিঃ) হাতে পৌছে। ইবাদের বর্ণনা অনুযায়ী সে হারুন-উর-রশীদের চিঠি নিয়ে কুফা অভিমুখে রওয়ানা হল, তখন সুফিয়ান সাওরী মসজিদে যাচ্ছিলেন, যখন সে আমাকে দেখল তখন সাথে সাথে এ বলে দাড়িয়ে গেলেন যে, b) - @ 0 - Ef "1 0, 7 * CE - ELAS”, রে - 3 _.- i ff আমি ঘোড়া থেকে মসজিদের দরজায় নামলাম, সুফিয়ান সাওরী আমাকে দেখে নামায পড়তে লাগলেন অথচ তখনও কোন নামাযের সময় হয় নাই । আমি মসজিদে প্রবেশ করে তাকে সালাম দিলাম; কিন্তু তার ছাত্রদের মধ্যে থেকেও কেউ আমার প্রতি তাকাল না আমি চুপ চাপ দাড়িয়ে থাকলাম, কেউ আমাকে বসতেও বলল না। আমি খুব ভয় পেতে থাকলাম। আমি হারুন-উর-রশীদের চিঠি সুফিয়ান সাওরী (রাহিঃ)-এর নিকট দিলাম, সুফিয়ান সাওরী যখন চিঠি দেখলেন তখন তিনি কেঁপে উঠলেন এবং একটু দূরে সরে গেলেন। মনে হচ্ছিল এ যেন কোন চিঠি নয় বরং সাপ যা মেহরাব থেকে বের হয়ে আসছে । সুফিয়ান সাওরী (রাহিঃ) রুকু সিজদা শেষ করে সালাম ফিরালেন এবং জামার ভিতর হাত ঢুকিয়ে এ চিঠি দ্রুত তার পিছনে বসা এক ছাত্রের নিকট দিয়ে তা খুলে পড়তে বললেন । আমি এমন বিষয় থেকে আল্লাহর নিকট 235 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।