আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

নামায শেষে মালিক বললঃ বল তুমি কে এবং এখানে কেন এসেছ? যুবক বললঃ আমি চোর এবং চুরি করার জন্য এসেছি? কিন্তু তুমি বল যে তোমার সম্পদের যাকাত কেন দাও না? আমি তোমার খাতা চেক করেছি তুমি ছয় বছর থেকে যাকাত দাওনি। এ আন্মাহর অধিকার এবং তা ফরয । আমি হিসাব করে যাকাতের মাল আলাদা করে দিয়েছি। যাতে করে তুমি তা তার উপযুক্ত অধিকারীদের হাতে পৌছাতে পার । একথা শুনে বাড়ির মালিক আশ্চার্য হয়ে বললঃ তুমি এগুলি কি বলছ, তুমি পাগল নাকি? সে বললঃ আমি পাগল নই, সম্পূর্ণ সুস্থ্য । বাড়ির মালিক বললঃ তাহলে তুমি চুরি করতেছ কেন? এর উত্তরে যুবক চোর তার জীবনী ব্যবসায়ীকে শোনাল, যখন ব্যবসায়ী যুবকের এ সরলতা সুন্দর আকৃতি এবং হিসাব-নিকাশের পারদশীর্তা লক্ষ্য করল এবং স্ত্রীর নিকট গিয়ে যুবক চোর সম্পর্কে সবকিছু খুলে বললঃ তুমি তোমার কন্যার বিয়ের ব্যাপারে চিন্তিত ছিলে, আল্লাহ তায়ালা ছেলে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে, তার স্ত্রীও এ ব্যাপারে সম্মতি দিল । তখন সে এঁ যুবকের নিকট এসে বললঃ দেখ! চুরি করা বড় অন্যায় । তুমি ধন-সম্পদ চাও। যদি চাও তাহলে আমি আমার সম্পদে তোমাকে অংশীদার করতে পারি । যুবক বললঃ তা কিভাবে? ব্যবসায়ী বলতে লাগলঃ আমার একটি মাত্র মেয়ে, আমি তোমার সাথে তার বিয়ে দিয়ে দিব। আমি তোমাকে আমার চীফ একাউন্টেন্ট বানাতেও প্রস্তুত আছি। বাসস্থানের জন্য তোমাকে ঘর দিব এবং সম্পদও। এখন তুমি তোমার মায়ের সাথে পরামর্শ করে নাও । যুবক এতে রাজী হল, তার মাও এ সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করল, পরের দিন এ ব্যবসায়ী সাক্ষীদের উপস্থিতিতে এঁ যুবকের সাথে তার মেয়ের বিয়ের ব্যবস্থা করল । প্রিয় পাঠক! এ হল তাকওয়া (আল্লাহ ভীরুতার) সুফল । Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।