আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু তখনই তার উত্তাদের উপদেশ মনে পড়ল, বলতে লাগল যে উত্তাদ তো তাকওয়ার প্রতি দৃষ্টি রাখতে বলেছিলেন; কিন্তু আমার তো জানা নেই যে, এ ব্যবসায়ী তার সম্পদের যাকাত দিয়েছে না দেয় নাই । তাহলে প্রথমে তার যাকাতের হিসাব করে নেই । এভেবে সে ব্যবসায়ীর হিসাবের খাতা খুলল, সাথে নিয়ে আসা ছোট লাইট দিয়ে খাতা দেখতে শুরু করল, হিসাব-নিকাসে সে খুব পারদর্শী ছিল, তাই সে দ্রুত সমস্ত সম্পদের হিসাব করল এবং তার যাকাতের অংশ বের করল । হিসাব-কিতাব নিয়ে সে এত ব্যস্ত ছিল যে, সময়ের প্রতি তার মোটেও খেয়াল ছিল না। হঠাৎ সে অনুভব করল যে, ফজরের সময় হয়ে গেছে। তখন সে মনে মনে বললঃ যে, তাকওয়ার দাবী হল আগে ফজরের নামায পড়া এবং এরপর নিজের কাজ করা । সে ঘরের আঙ্গিনায় এসে পানি নিয়ে অযু করে নামাযের জন্য একামত দিতে থাকল, ঘরের মালিক একামত শুনে হতভম্ব হয়ে ঘুম থেকে উঠল, নিচের দিকে তাকিয়ে দেখছে ছোট একটি লাইট জ্বলছে, সিন্দুক খোলা আর সামনে এক যুবক নামাযের জন্য একামত দিচ্ছে। মালিকের স্ত্রী ও ঘুম থেকে উঠল, এ দেখে স্বামীকে জিজ্ঞেস করল এগুলি কি? মালিক বললঃ আল্লাহর কসম আমি কিছু বুঝতেছি না। পরে সে ঘরের দ্বিতীয় তলা থেকে নিচে এসে এঁ যুবকের নিকট গেল এবং বললঃ তোমার অকল্যাণ হোক কে তুমি? আর একি করছ? চোর বললঃ আগে নামায পড় পরে কথা হবে। মালিক হতভম্ব হয়েছিল, যুবক নির্দেশ দিল যে, দ্রুত অযূ করে আস, সে অযু করে আসল, তখন যুবক তাকে বললঃ চল জামাআত কর, সে যুবককে বললঃ না তুমি ইমামত কর । যুবক বললঃ তুমি ঘরের মালিক তাই ইমামতের সর্বাধিক অধিকার তোমার, ঘরের মালিকের ন্যায় অন্যায়ের কোন পাত্তা ছিল না সে তার জীবন বাচানোর চিন্তায় ছিল, সেই নামায পড়াল, নামায কিভাবে পড়িয়েছে? আল্লাহই ভাল জানে! ভয়ে সে ভীত- সন্ত্রস্ত ছিল। 228 Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।