ছেলে তার মায়ের উত্তর শোনে বললঃ মা সম্মানিত উত্তাদ সমস্ত ছাত্রদেরকে বলেছে যে যাও তোমরা তোমাদের পিতার পেশায় লিপ্ত হবে এবং সেক্ষেত্রে তাকওয়ার প্রতি লক্ষ্য রাখবে । মা বললঃ তোমার ক্ষতি হোক! চুরির মধ্যে তাকওয়া! এ কেমন কথা? ছেলে বললঃ মা সম্মানিত উত্তাদ একথাই বলেছে যা আমি তোমাকে শোনালাম। এরপর এঁ যুবক চুরির ব্যাপারে তথ্য সংগ্রহ করতে লাগল, চুরির উপর প্রশিক্ষণ ও নিল। এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও সংগ্রহ করল । একদিন এ সময়ও চলে আসল যখন তার প্রশিক্ষণ শেষ হল এবং সে তখন চুরি করার উপযুক্ত হল । সে যথেষ্ট চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত নিল যে, আজ থেকে তার পিতার পেশায় লিপগ্ত হবে। এশার নামায আদায়ের পর সে মানুষের ঘুমের জন্য অপেক্ষা করতে থাকল । যখন মানুষ ঘুমিয়ে পড়ল এবং চতুর্দিকে অন্ধকার ছেয়ে গেল তখন সে সর্ব প্রথম এক প্রতিবেশির ঘরে চুরির সূত্রপাত করতে চাইল ৷ যখন প্রতিবেশির ঘরে ঢুকতে চাইল তখন উত্তাদের উপদেশ তার স্মরণ হয়ে গেল, যে পেশাগত কাজে তাকওয়ার প্রতি খেয়াল রাখা । সে মনে মনে বললঃ প্রতিবেশির ঘরে চুরি করা তাকে কষ্ট দেয়া এতো পুরোপুরি তাকওয়ার বিপরীত । এতে আল্লাহ ভীষণ অসন্তুষ্ট হবেন। তাই সে প্রতিবেশির ঘর ছেড়ে সামনের ঘরের দিকে গেল, সেটা ছিল এতীম বাচ্চাদের ঘর । সে বললঃ এতীম বাচ্চাদের ঘর, এখানে চুরি করা তাকওয়ার খেলাফ, কেননা আল্লাহ তায়ালা এতীমের মাল খাওয়া থেকে নিষেধ করেছেন। তখন সে এ ঘরও ছেড়ে সামনে গেল । এভাবে যখনই কোন ঘরের সামনে আসে এবং চুরি করতে চায় তখনই কোন না কোন কথা তার স্মরণে চলে আসে যাকে সে তাকওয়ার বিরোধী বলে বাদ দিয়ে সামনে যায় । শেষে এক ব্যবসায়ীর ঘর সামনে পড়ল, এ ব্যবসায়ী রাজপুত্র ছিল। তার শুধু একটাই মেয়ে ছিল । হ্যা এই ঘরে চুরি করা যাবে। সে অনেক শুলি চাবি বের করল যা আগে থেকেই প্রস্তুত রাখা ছিল এবং এ দিয়ে দরজা খুলল । যখন ঘরে ঢুকল তখন দেখল বিরাট ঘর এবং ভিতরে অনেক গুলি রুম । সে ঘরে খুরতে লাগল মনে হচ্ছেনা সে চোর । বরং মেহমান । শেষে যেখানে ধন-সম্পদ রাখা হয় সেখানে তার দৃষ্টি পড়ল । সিন্দুক খুলেই দেখল যে তা স্বর্ণ, রূপা, টাকা-পয়সায় পরিপূর্ণ । চোর সিন্দুক থেকে তা বের করতে চাইল; 227 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।