অঙ্গীকার পালন আন্দালুসের দুই প্রশাসক হারেস বিন আব্বাদ এবং আদী বিন আবি রাবীয়ার মাঝে যুদ্ধ চলছিল । হারেস বিন আব্বাদ কে আদী বিন রাবীয়া খুজতে ছিল। তাদের উভয়ের মাঝে কখনও সাক্ষাত হয় নাই । আর না তারা একে অপরকে চিনত । হারেস বিন আব্বাস আদীর কাছ থেকে পুরনো শত্রুতার জের ধরে প্রতিশোধ নিতে চাইল । এখনও যুদ্ধ শুরু হয় নাই । এরপরও হারেসের সৈন্যরা একজনকে গ্রেপ্তার করে নিয়ে এসে তাকে হারেস বিন আব্বাদের সামনে পেশ করল । তখন সে বন্দীকে জিজ্ঞেস করলঃ আদী বিন রাবীয়া কোথায় আছে বল। সে তার চেহারা দেখে নাই । বন্দী বললঃ আমি যদি আদীর ব্যাপারে তোমাকে বলি তাহলে কি তুমি আমাকে মুক্তি দিবে? হারেস বললঃ হ্যা! আমি অঙ্গীকার করছি যে তোমাকে মুক্তি দিব । বন্দী বললঃ তাহলে শোন, আমিই আদী বিন আবি রাবীয়া, হারেস বিন আব্বাদ তাকে স্বীয় অঙ্গীকার মোতাবেক মুক্ত করে দিল। Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।