আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

দাহদাহ? উত্তর আসলঃ আমি উপস্থিত হে আবু দাহদাহ! বাচ্চাদেরকে নিয়ে এ বাগান থেকে বের হয়ে আস । আমি এ বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদাহ (রাযিআল্লাহু আনহু) বললঃ তুমি তা বিক্রি কল্পে দিয়েছ, কার নিকট বিক্রি করেছ? কে খরীদ করেছে কত দিয়ে খরীদ করেছে? বললঃ আমি জান্নাতে একটি খেজুরের বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি । উম্মে দাহদাহ (রাযিআল্লাহু আনন্ু) বললঃ আল্লাহু আকবার । — — ~~ তুমি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছ । বাগানে প্রবেশ করবে না। বড় লাভজনক ব্যবসা হয়েছে। জান্নাতের একটি বৃক্ষ যার নিচে অশ্বারোহী সত্তর বছর পর্যন্ত চলার পরেও তার ছায়া শেষ হবে না । উম্মে দাহদাহ (রাযিআল্লাহু আনহু) বাচ্চাদেরকে ধরে তাদের পকেট হাতিয়ে সেখানে যা কিছু পেল সব বের করে বললঃ এগুলি এখন আল্লাহর জন্য আমাদের নয় এবং শুন্য হাতে বাগান থেকে বের হল। আবু দাহদাহ এবং উম্মে দাহদাহর এ ভূমিকা কোন সাধারণ ভূমিকা নয়। আল্লাহর দেয়া । স্বীয় বাসস্থান, বাগান, কুপ ছেড়ে দিয়ে আমাদের জন্য আদর্শ রেখে গেলেন। একেই বলা হয় সত্যিকার মুহাববত, আল্লাহর রাসূলের সাথে মুহাব্বতকারী। আবু দাহদাহ এবং উম্মে দাহদাহ তোমাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুন, তোমরা কতহইনা ত্যাগ স্বীকার করেছ। নিঃসন্দেহে তোমাদের একাজ ইতিহাসে সোনালী অক্ষরে লিখা থাকবে । Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।