আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের লোকেরা তার উপর বিজয়ী হয় তাহলে তখন আমাদের শির উঁচু থাকবে। আর আমাদের লোকদের পক্ষ থেকে আমরা কল্যাণ লাভ করব । উপস্থিত লোকেরা এ প্রস্তাবকে গুরুত্বের সাথে দেখতে লাগল এবং বললঃ যে, হ্যা এ প্রস্তাব গ্রহণ করা যায় কেননা এতে আমাদের কল্যাণই আছে কোন অকল্যাণ নেই । আমর বিন আস (রাযিআল্লাহু আনহু) বললঃ তাহলে তোমরা এমন কোন জিনিস নিয়ে আস যা আমরা নাজাশীকে উপহার হিসেবে দিব যাতে করে সে তা গ্রহণ করে আমাদের প্রতি সন্তুষ্ট থাকে এবং আমাদেরকে সম্মান দেয়। আমাদের দেশে যে সবচেয়ে উন্নত মানের বস্তু যা নাজাশীর অন্তর বিগলিত করবে তাহল চামড়া । তাই আমরা সবাই মিলে নাজাশীকে উপহার দেয়ার জন্য অনেক চামড়া একত্রিত করে আমরা হাবশা দেশে গিয়ে পৌছলাম ৷ আমরা নাজাশীর দরবারের দিকে যাচ্ছিলাম এমন সময় দেখতে পেলাম যে, রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম) এর রাজদূত আমর বিন উমাইয়্যা জমিরী (রাষিআল্লাহু আনহু) কে, যাকে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জা’ফর বিন আবু তালেব (রাযিআল্লাহু আনহু) সহ অন্যান্য মুহাজির সাহাবাগণের ব্যাপারে কিছু নির্দেশনা দিয়ে নাজাশীর দরবারে প্রেরণ করেছেন। আমর নিব উমাইয়্যা জমিরী (রাযিআল্লাহু আনহু) নাজাশীর দরবারে প্রবেশ করে যা কিছু বলার ছিল তা বলে বের হয়ে গেছে। আমি সাখীদেরকে বললামঃ যে সে আমর বিন উমাইয়্যা জমিরী। আমি নাজাশীর নিকট গিয়ে, তাকে বলব যে, তুমি এ লোকটিকে আমার হাতে দিয়ে দাও যে স্বীয় বাপ- দাদার দ্বীন ত্যাগ করে ধর্ম ত্যাগী হয়ে গেছে। যদি নাজাশী আমার কথা মেনে নিয়ে তাকে আমার হাতে দিয়ে দেয়, তাহলে আমি তার গর্দান উড়িয়ে দেব। আর যখন আমি এ কাজ করব তখন নিঃসন্দেহে কুরাইশরা অনেক বেশি খুশী হবে এবং মুহাম্মাদ (সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম) এর রাজদূত নিহত হওয়ায় তারা এক প্রকার আরাম অনুভব করবে। আর আমিও বুবং যে, আমি তাদের পক্ষ থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করেছি। আমি আমার সাখীদেরকে একথা বলে নাজাশীর দরবারে গিয়ে প্রথানুপাতে সেজদায় পড়ে গেলাম ৷ নাজাশী বললঃ (ES 23 ie ¥য 5) EIA EI >) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।