আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

সোজা হচ্ছে না যতক্ষণ না আমার প্রতিবেশির একটি খেজুর গাছ আমার দখলে আসবে । আমি তার মালিককে বলছি যে এটি আমার নিকট বিক্রি করে দাও । আমি তাকে যথেষ্ট বুঝানোরও চেষ্টা করেছি: কিন্তু সে তা অস্বীকার করছে, আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার জন্য তার নিকট একটু সুপারিশ করুন যাতে করে সে আমাকে এ খেজুর গাছটি দিয়ে দেয়! তিনি বললেনঃ যাও! তাকে ডেকে নিয়ে এসো ৷ এ এতীম তার নিকট গিয়ে বললঃ আল্লাহর রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম) আপনাকে ডাকছেন। সে মসজিদে নববীতে আসল, নবী (সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম) তার দিকে তাকিয়ে বললেনঃ তোমার বাগান থেকে তার বাগান পৃথক করতে চায় । তোমার একটি খেজুর গাছের কারণে সে তা পারছে না। তুমি তোমার ভাইকে এঁ খেজুর গাছটি দিয়ে দাও । এ ব্যক্তি বললঃ আমি দিব না। তিনি আবার বললেনঃ তোমার ভাইকে এ খেজুর গাছটি দিয়ে দাও। আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হলাম ৷ এ লোকটি এত বড় একটি কথা শুনেও বলছে না। আমি তা দিব না । তিনি তখন চুপ হয়ে গেলেন, এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন! সাহাবাগণ চুপ থেকে কথাবার্তা শুনছিলেন। উপস্থিত লোকদের মধ্যে আবু দাহ্‌দাহ (রাযিআল্লাহু আনহু) ও ছিলেন। মদীনায় তার খুব সুন্দর একটি রাগান ছিল । সেখানে ৬০০ খেজুর গাছ ছিল । এর খেজুরের কারণে বাগানটি খুব প্রসিদ্ধ ছিল । এর খেজুর খুব উন্নতমানের ছিল। বাজারে তার খুব চাহিদা ছিল মদীনার বড় বড় ব্যবসায়ীরা এ কামনা করত যে, হায়! এ বাগানটি যদি আমার হত । আবু দাহদাহ (রাযিআল্লাহু আনহু) এ বাগানের মধ্যে খুব সুন্দর করে স্বীয় ঘর নির্মাণ করেছিলেন। স্বপরিবারে সেখানে বসবাস করতেন । মিষ্টি পানির কুপ এ বাগানের গুরুত্ব আরও বৃদ্ধি করেছে। আবু দাহদাহ (রাযিআল্লাহু আনহু) যখন রাসূলের কথা শুনছিলেন তখন মনে হল যে, এ দুনিয়া কি? আজ নয় তো কাল মৃত্যুবরণ করতে হবে। এরপর শুরু হবে চিরস্থায়ী জীবন হয় আরাম আয়েশ পূর্ণ না হয় দুঃখে ভরপুর ৷ যদি জান্নাতে একটি খেজুর গাছ মিলে যায় তাহলে আর কি চাই! সামনে এসে বললঃ আল্লাহর রাসূল! যে কথা আপনি বললেন এটাকি শুধু তার জন্যই নাকি যদি আমি এ ব্যক্তির কাছ থেকে এঁ খেজুর গাছ কিনে এ এতীমকে দিয়ে দেই তাহলে আমিও কি জারাতে খেজুর গাছের মালিক হ্ব? তিনি বললেনঃ হ্যা, তোমার জন্যও আমি জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হব । আবু দাহদাহ ভাবতে লাগল যে, এমন কি জিনিস আছে যে তা আমি এঁ ব্যক্তিকে দিয়ে 219 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।