আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

একটি বৃক্ষের জন্য ইয়াসরিবের (মদীনার) অঞ্চল ছিল খেজুর বৃক্ষ পল্পবিত অঞ্চল। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হিজরতের পর তাকে মদীনাতুন নাবী নামে আখ্যায়িত করা হয়। মদীনার চতুর্পাশ্বে ছিল বাগান আর বাগান, আর তা ছিল বিভিন্ন জনের মালিকানাধীন ৷ এ বাগান সমূহের মধ্যে এক এতীম বাচ্চার একটি বাগান ছিল । তার বাগানের সাথে অন্য এক লোকেরও একটি বাগান ছিল। আর বাগানে গাছসমূহ অঙ্গাঅঙ্গীভাবে একে অপরের সাথে মিলিত ছিল । বৃষ্টির কারণে যদি কোন খেজুর নিচে পরে যেত তখন নির্ণয় করা মুসকিল হয়ে যেত যে এটা কোন গাছের খেজুর ৷ এতীম চিন্তা করল যে, আমি একটি দেয়াল দিয়ে বাগানটি আলাদা করে নেই যাতে করে প্রত্যেকের অংশ স্পষ্ট হয়ে যায়। যখন দেয়াল দিতে শুরু করল তখন তার প্রতিবেশির খেজুর গাছ মাঝে পরল যার কারণে দেয়ালটি সোজা হচ্ছিল না। তাই সে তার প্রতিবেশির নিকট গিয়ে বললঃ আপনার বাগানে অনেক খেজুর গাছ, আমি একটি দেয়াল দিতে চাচ্ছি কিন্তু আপনার একটি খেজুর গাছের কারণে দেয়ালটি সোজা হচ্ছে না। এ গাছটি আমাকে দিয়ে দিন তাহলে আমার দেওয়ালটি সোজা হয়ে যাবে; কিন্তু সে অস্বীকার করল । বাচ্চাটি বললঃ ঠিক আছে তাহলে আপনি আমার কাছ থেকে তার মূল্য নিয়ে নিন। যাতে করে আমি আমার দেয়ালটি সোজা করতে পারি। সে বললঃ আমি তা বিক্রিও করব না। এতীম খুব বুঝাতে চাইল ৷ প্রতিবেশির অধিকারের কথা বললঃ কিন্তু সে ছিল দুনিয়া মুখী, তাই সে না এতীমের অসহায়ত্বের প্রতি লক্ষ্য করল না প্রতিবেশির অধিকারের প্রতি । এতীম বললঃ তাহলে কি আমি দেয়াল দিব না এবং তা সোজা করব না? প্রতিবেশি বললঃ এটা তোমার ব্যাপার, তুমি জান তুমি কি করবে, তোমার দেয়াল সোজা করবে না বাকা করবে। আমার এতে কিছু আসে যায় না; কিন্তু আমি খেজুর গাছ বিক্রি করব না। এতীম যখন পরিপূর্ণভাবে নিরাশ হল তখন সে চিন্তা করল যে এমন একজন ব্যক্তি আছে যদি সে সুপারিশ করে তাহলে হয়ত বা আমার কাজ হতে পারে। একথা মনে আসা মাত্রই সে মসজিদে নববীর দিকে পা উঠাল। একটি আশ্চর্য ঘটনা যে রাসূল (সাল্লাল্সাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রতি সাহাবাগণের কত বেশি মুহাব্বাত ছিল৷ তার কথা তাদের নিকট কত মূল্যায়ন হত । এ এতীম মসজিদে নববীতে এসে সোজা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট এসে আরজ করলঃ হে আল্লাহর রাসূল! আমার বাগান অমুক ব্যক্তির বাগানের সাথে মিশে আছে। আর আমি এর মাঝে দেয়াল দিতেছি; কিন্তু ততক্ষণ পর্যন্ত দেয়াল Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।