অংশগ্রহণ করতে চাই, যদি বেচে থাকি তাহলে ফিরে এসে নিজে নিজের হাতে হাত কড়া পড়াব, আর যদি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ্ যেন আমাকে ক্ষমা করেন। সা'দ (রাযিআল্লাহু আনহু)-এর স্ত্রীর করুণা হল, একজন মুজাহিদ অথচ শৃঙ্খলিত? সে তার পা থেকে বেড়ি খুলে দিল, তাকে তার ঘোড়া দিল অতপর এক মুজাহিদ কমান্ডার ইন চীফের বেশে ঘোড়ায় আরোহণ করে তার দায়িত্ব পালন করতে লাগল । সা'দ এ যুবকের বাহাদূুরী বিশেষভাবে লক্ষ্য করছিল, আরে! এতো আবু মেহজানই এত বড় বাহাদূর এত সাহসী, আচ্ছা! এরপর আর তাকে বন্দী করে রাখাব না। এদিকে আবু মেহজান বলছেঃ আজ থেকে আর কখনও মদ স্পর্শ করব না। অতপর যুদ্ধের ময়দান মুসলমানদের দখলে চলে আসল । এ বিজয় কোন সাধারণ বিজয় ছিল না। গণীমতের মাল জমা করা হল এবং তা মুজাহিদগণের মাঝে বণ্টন করা হল । বায়তুল মালের অংশ মদীনায় প্রেরণ করা হল। গণীমতের মাল এত বেশি ছিল যে, যা কল্পনাও করা যায় না। এর মধ্যে একটি কার্পেট ছিল যার দৈর্ঘ ৬০ হাত এবং প্রশসন্তও এ রকমই । এর মধ্যে খুব সুন্দর বাগান, নদী, ফুল অংকিত ছিল এ সমস্ত দৃশ্য অংকিত করা ছিল রেশম দিয়ে। এতে আরো ছিল খাটি স্বর্ণ এবং মূর্তীর মত মূল্যবান পাথরের তৈরি বৃক্ষের দৃশ্য । গণীমতের মালের মধ্যে বিভিন্ন ধরণের সম্পদ ছিল। এর মধ্যে বিশেষ মূল্যবান ছিল কিসরার তাজ এবং এর সাথে তার বালা যা কিসরা তার হাতে ব্যবহার করত । মসজিদে নববীতে গণীমতের মাল স্তুপ দেয়া হল। মানুষ আশ্চর্য হয়ে তা দেখছিল। উমর ফারুক মুসলমানদের আমানত ও দ্বীন দারীতে আশ্চর্য হলেন। এত অধিক ধন-সম্পদ এত আমানতদারীর মাধ্যমে তা এখানে পাঠানো হয়েছে। কিসরার তাজ ও বালা উমর ফারুক (রাযিআল্লাহু আনহু)-এর হাতে ছিল, তিনি উল্ট পাল্ট করে দেখছিলেন। মসজিদে হঠাৎ আওয়াজ ধ্বনিত হলঃ সুরাকা কোথায়? হ্যা সুরাকা (রাযিআল্লাহু আনহু) এ ব্যক্তি যে হিজরতের সময় রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পিছপা হয়েছিল, সে উপস্থিত হল, তার হাতে এঁ বালা এবং মাথায় তাজ পরানো হল । চক্ষু অশ্রুসজল হয়ে গেল, কোমল স্বরে বলে উঠলঃ আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি এ সম্পদসমূহ কিসরা বিন হারমুজ থেকে ছিনিয়ে এনে বনি মুদলেজের এক গ্রাম্যের মালিকানায় দিয়ে দিলেন। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর বাণী সত্যে পরিণত হল । রুস্তমের ধমক ধুলিসাৎ হয়ে গেল । সে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছিল অথচ পৃথিবীর বুক থেকে চিরতরে তারই নাম নিশানা মিটে গেল। কিসরার দরবারের একটি পাতাও তার অনুমতি Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।